পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিআরটিএর রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য সুখবর

ফারুক আহমেদ সুজন : রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য সুখবর দিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ না করে রেজিস্ট্রেশন ফি কমিয়ে আনার পরামর্শ দিয়েছেন। কমিটি মনে করে, রেজিস্ট্রেশন ফি বেশি হওয়ার কারণেই ব্যবহারকারীরা রেজিস্ট্রেশন করছেন না। ফি কমালে সবাই আইনের প্রতি শ্রদ্ধাশীল হবে এবং রেজিস্ট্রেশন করবে।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ পরামর্শ দেয়া হয়। একইসঙ্গে বৈঠকে উপস্থিত মন্ত্রীও এ বিষয়ে শিগগিরই ব্যবস্থা নেয়ার পক্ষে মত দেন।

সূত্র জানায়, বৈঠকে যানজট নিরসন ও সড়ক দুর্ঘটনা রোধে মন্ত্রণালয় ও অন্যান্য সংস্থার গৃহীত পদক্ষেপ, বাস্তবায়ন অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কিত প্রতিবেদন উপস্থাপন ও আলোচনা করা হয়। এ সময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরো জানানো হয়, যানজট ও সড়ক দুর্ঘটনা রোধে ২২টি মহাসড়কে তিনচাকা ও অযান্ত্রিক যানবাহন তথা সিএনজি, নসিমন, করিমন, ভটভটি, ইজিবাইক চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করার ফলে দুর্ঘটনা কিছুটা কমে এসেছে।

এ সময় কমিটি সড়ক দুর্ঘটনারোধে লাইসেন্সবিহীন বা ভুয়া লাইসেন্সধারীদের বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ প্রদান করে লাইসেন্স গ্রহণের ব্যবস্থা করার সুপারিশ করে।

কমিটির সভাপতি মো. একাব্বর হোসেনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, একেএমএ আউয়াল (সাইদুর রহমান), নুরুজ্জামান আহমেদ, ফয়জুর রহমান, নাজমুল হক প্রধান, মো. মনিরুল ইসলাম প্রমুখ অংশ নেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

বিআরটিএর রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল ব্যবহারকারীদের জন্য সুখবর

আপডেট টাইম : ০৩:৪৭:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০১৫