অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন Logo পাটগ্রাম সীমান্তে লাইট বন্ধ করে পুশইনের চেষ্টা, বিএসএফের বিরুদ্ধে অভিযোগ Logo জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-২ এ পেশাদার মোটরযান চালকদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম Logo মাদক থেকে তরুণ প্রজন্মকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী দুলু Logo গোল্ডেন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংসদ ভবন ঘুরিয়ে দেখাবেন এমপি রাজিব প্রধান Logo প্রেমের আড়ালে প্রতারণার ফাঁদ, বড় পর্দায় আসছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo লালমনিরহাট সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদক আটক Logo পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ১২ গরু ও মোটরসাইকেল জব্দ

আন্দোলনের সর্বাত্মক প্রস্তুতি নেয়ার আহ্বান খালেদা জিয়ার

500x350_8d87330fd19110e561ede0e368c34168_69311_Khaleda-20131107113826বাংলার খবর২৪.কম : আন্দোলনের সর্বাত্মক প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে খালেদা জিয়া বলেছেন, এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে আমরা হাত গুটিয়ে বসে থাকতে পারি না।
বিএনপির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মী এবং দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে রবিবার এক বিবৃতিতে তিনি একথা বলেন।
খালেদা জিয়া বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন।
তিনি বলেন, বাকশালী একদলীয় দুঃশাসনের জের ধরে সেসময়ে দেশে বিরাজমান চরম জাতীয় সংকটের কারণে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছিল। তা পূরণে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন এবং এর ধারাবাহিকতা বজায় রাখতে রাজনৈতিক দল হিসেবে বিএনপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বিএনপি চেয়ারপারসন বলেন, বিএনপি রাজপথে আপোসহীন ভূমিকা পালন করে স্বৈরাচারের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেছে।
তিনি বলেন, আজ দেশে স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে। ৫ জানুয়ারির তামাশার নির্বাচনের পর গণতন্ত্র এখন মৃতপ্রায়। দেশবিরোধী নানা চুক্তি ও কর্মকাণ্ডের মাধ্যমে বর্তমান সরকার জাতীয় স্বার্থকে জলাঞ্জলি দিয়ে চলেছে।
খালেদা জিয়া বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। দেশব্যাপী পথে-ঘাটে শুধু লাশের মিছিল। বিদ্যুৎ-গ্যাস-পানি নিয়ে হাহাকার চারদিকে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। দেশজুড়ে গণহত্যা, গুম, গুপ্তহত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, নিপীড়ন ও নির্যাতনের মহোৎসব চলছে।

সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, বিচার বিভাগের স্বাধীনতা ভূলুণ্ঠিত করে নির্লজ্জ দলীয়করণের চূড়ান্ত রূপ দিতে বিচারকদের অভিশংসনের ক্ষমতা জাতীয় সংসদের কছে ন্যস্ত করার আইন প্রণয়ন করা হচ্ছে। এটি পাস হলে নিপীড়িত মানুষের আইনি প্রতিকার পাওয়ার শেষ ভরসাটুকুও বন্ধ হয়ে যাবে।
তিনি বলেন, জনমতের প্রতিফলন না ঘটে সেইজন্য গণমাধ্যমের কণ্ঠরোধ করতে জাতীয় সম্প্রচার নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। এটি হবে মূলতঃ এই অবৈধ সরকার কর্তৃক মানুষের বাক, ব্যক্তি ও চিন্তর স্বাধীনতাকেই অপহরণ করা।
খালেদা জিয়া বলেন, ‘এই গণবিরোধী নীতি প্রতিরোধ করার জন্য আমি দলের সর্বস্তরের নেতাকর্মী এবং দেশবাসীকে আন্দোলন সংগ্রামের সর্বাত্মক প্রস্ততি গ্রহণের আহবান জানাচ্ছি। এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে আমরা হাত গুটিয়ে বসে থাকতে পারি না।’
তিনি বলেন, ‘আমাদের আন্দোলন এখন জনগণের হারানো ভোটাধিকার ও তাদের মর্যাদা প্রতিষ্ঠার জন্য। এই আন্দোলনের মূল লক্ষ্যই হচ্ছে গায়ের জোরে বাতিল করা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুণর্বহাল করে সকলের অংশগ্রহণের মাধ্যমে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করা।’
অনুরূপ এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বিএনপির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Tag :

১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন

আন্দোলনের সর্বাত্মক প্রস্তুতি নেয়ার আহ্বান খালেদা জিয়ার

আপডেট টাইম : ০৬:০৫:৪০ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০১৪