পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মাদারীপুরে ২ স্কুলছাত্রীকে অপহরণের পর নির্যাতন করে হত্যা: আটক ২

মাদারীপুর: মাদারীপুরে দুই স্কুল ছাত্রীকে অপহরণের পর নির্যাতন করে এবং বিষ খাইয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুই যুবককে আটক করেছে সদর থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের দক্ষিণ মস্তফাপুর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত হলো মস্তফাপুর গ্রামের বিল্লাল শিকদারের মেয়ে সুমাইয়া আক্তার (১৬)। সে মস্তফাপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর মেধাবী ছাত্রী। একই গ্রামের হাবিব খনের মেয়ে হ্যাপি (১৫)। তিনিও একই বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী।

নিহত সুমাইয়ার বাবা বিল্লাল শিকদার হাসপাতালে সাংবাদিকদের জানায়, বৃহস্পতিবার সকালে সদর উপজেলার মস্তফাপুর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী তার মেয়ে সুমাইয়া ও তার সহপাঠি প্রতিবেশি হ্যাপি স্কুলে যাওয়ার পর নিখোঁজ হয়। বিকালে লোকমুখে খবর পেয়ে হাসপাতালে এসে তার মেয়ে সুমাইয়া ও তার সহপাঠি হ্যাপির লাশ দেখতে পান। বিল্লাল শিকদার আরো জানায়, তার প্রতিবেশী আলম শিকদারের সঙ্গে দীর্ঘদিন ধরে তার জমিজমা নিয়ে বিরোধ চলছিলো। ঘটনার সঙ্গে জড়িত আটক দুই যুবকের মধ্যে রকিব ও শিপন তার প্রতিপক্ষ কামাল শিকদার ও কুদ্দুস শিকদারের ছেলে। এরা পূর্ব শত্রুতার জের ধরে মেয়েকে অপহরণ করে নিয়ে নির্যাতন করে মুখে বিষ ঢেলে দিয়ে হত্যা করেছে বলেও অভিযোগ করেন তিনি।

খবর পেয়ে সদর থানার এসআই বারেক হোসেন ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি জানান, ঘটনার খবর পেয়ে তারা মাদারীপুর সদর হাসপাতালে এসে দুই কিশোরীর লাশ উদ্ধার করে। এসময় লাশ নিয়ে আশা দুই যুবক রকিব ও শিপনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

এ ব্যাপারে সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম রাজিব জানান, নিহতদের মধ্যে সুমাইয়ার শরীরে একাধিক স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে এখনো ধর্ষণ কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। তবে দুই জনের মুখেই বিষের প্রাথমিক আলামত পাওয়া গেছে। তদন্ত রির্পোট পাওয়ার পরেই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

মাদারীপুরে ২ স্কুলছাত্রীকে অপহরণের পর নির্যাতন করে হত্যা: আটক ২

আপডেট টাইম : ০৩:৩৭:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০১৫