অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

এবার পাবনায় স্কুল ছাত্রী গণধষর্ণের শিকার

পাবনা: পাবনার ভাঙ্গুড়ায় জরিনা রহিম বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর এক ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শাহিন আলম (১৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

আটকৃত যুবককে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। ভিকটিমের মেডিকেল পরীক্ষার জন্য সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর এ তথ্য নিশ্চিত করেছেন।

থানা সূত্র জানায়, বুধবার বিকালে ভাঙ্গুড়া পৌরসভার চৌবাড়িয়া রেলপাড়ার মোজাম্মেল হকের বাড়িতে অচেতন অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বুধবার সকাল ১০ টার দিকে ওই ছাত্রী স্কুল যাওয়ার সময় পূর্ব পরিচয়ের সূত্র ধরে মোবাইল ফোনের মাধ্যমে আটককৃত শাহীন আলম বাড়িতে ডেকে নেয়। পরে তাকে একটি নির্জন কক্ষে আটকে রেখে কয়েকজন মিলে পালাক্রমে ধর্ষণ করে।

পুলিশ সূত্র জানায়, ধর্ষকরা হচ্ছে- চৌবাড়িয়া রেলপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা লুৎফর আলীর পুত্র সুজন (২৫), আফসার আলীর পুত্র মিলান (২৪), হারুনের পুত্র আসাদুল হক (২৫), ইমান আলী কসাইয়ের পুত্র আলম (২২) ও মোজাম্মেল হকের পুত্র শাহীন (১৮)।

এ সময় মেয়েটির কিছু অশ্লীল ছবি মোবাইলে ভিডিও ধারণ করা হয়। ওসি জানান, এ ব্যাপারে ভাঙ্গুড়া থানায় ধর্ষিতা নিজেই বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে ওসি জানিয়েছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

এবার পাবনায় স্কুল ছাত্রী গণধষর্ণের শিকার

আপডেট টাইম : ০৩:৩৯:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০১৫