পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

চট্টগ্রামে যুবদল কর্মীকে জবাই করে হত্যা

চট্টগ্রাম : চট্টগ্রামের পাহাড়তলী থানাধীন সাগরিকার মুরগীর ফার্ম এলাকায় সাইদুর রহমান (২৪) নামে এক যুবদল কর্মীকে জবাই করে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

ডিস ব্যবসাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

শুক্রবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত সাইদুল ইসলাম পাহাড়তলী থানাধীন সাগরিকার মুরগীর ফার্ম এলাকার আরবান আলী মাঝির বাড়ির মৃত সেলিম মিয়ার ছেলে। তিনি পেশায় কেবল অপারেটর ব্যবসায়ী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাগরিকা মুরগী ফার্ম এলাকায় সোহেল নামে একজনের সঙ্গে সাইদুল ইসলামের দীর্ঘদিন ধরে ব্যবসায়িক বিরোধ চলছিল। শুক্রবার দুপুরে বাসার সামনে থেকে সোহেলসহ তার লোকজন সাইদুল ইসলামকে ধরে নিয়ে যায়। আলমতারা পুকুর পাড় এলাকায় নিয়ে ছুরিকাঘাত করার পরে তাকে ছুরি দিয়ে জবাই করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

খবর পেয়ে গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান জানান, সাইদুল কোনো দলের সঙ্গে জড়িত নয়। ব্যক্তিগত বিরোধের জের ধরে সাইদুলকে প্রতিপক্ষের লোকজন বাসা থেকে ডেকে আলমতারা পুকুর পাড় এলাকায় নিয়ে যায় এবং তাকে ছুরিকাঘাত ও গলায় ছুরি দিয়ে জবাই করে হত্যা করে।

এ ঘটনায় জড়িত চিহ্নিতদের ধরতে পুলিশের অভিযান চলছে বলে জানান তিনি।

তবে ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জসীম উদ্দিন জিয়ার দাবি সাইদুল ইসলাম ওয়ার্ড যুবদলের সক্রিয় কর্মী। তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক রাজনৈতিক মামলা রয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জহিরুল ইসলাম বলেন, পাহাড়তলী থানার মুরগীর ফার্মের কাজীর পুকুর পাড় এলাকায় ডিস ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন সাইদুর রহমানকে জবাই করে। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ মর্গে রাখা হয়েছে।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

চট্টগ্রামে যুবদল কর্মীকে জবাই করে হত্যা

আপডেট টাইম : ১১:০৩:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০১৫