অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

মাগুরায় গর্ভের শিশু গুলিবৃদ্ধ: বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রীর ছবিসহ পলাতক আসামির পোস্টার

ঢাকা : মাগুরায় ছাত্রলীগের দু’পক্ষের গোলাগুলিতে গর্ভের শিশু গুলিবৃদ্ধ ও বৃদ্ধ নিহত হওয়ার ঘটনায় করা মামলার দুই নম্বর আসামি পলাতক মেহেদী হাসান ওরফে আজিবরের (আজিব্বর) নামে শহরে পোস্টার লাগানো হয়েছে। পোস্টারে আজিবরসহ মামলার আসামিদের মুক্তির দাবি জানানো হয়েছে।

পোস্টারটির বামপাশে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় এবং ডানপাশে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখরের হাস্যোজ্জ্বল ছবি শোভা পাচ্ছে। পোস্টারে বড় করে আজিবর শেখের ছবি দেওয়া হয়েছে। পোস্টারটিতে ওই ঘটনায় জড়িতদের সম্পর্কে একটি বক্তব্য দেওয়া হয়েছে। শহরের মানুষের মধ্যে পোস্টারটি নিয়ে কৌতূহলের সৃষ্টি হয়েছে।

এদিকে, শহরজুড়ে এমন পোস্টার লাগানোর পর অন্য পক্ষ সেই পোস্টারগুলো তুলে ছিঁড়ে ফেলছে বলে শোনা যাচ্ছে।

মেহেদী হাসান আজিবর প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখরের অনুসারী হিসেবে পরিচিত।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সী শুক্রবার বিকেলে গণমাধ্যমকে বলেন, ‘আজিবরের পক্ষে শহরে পোস্টার লাগানোর কথা শুনেছি। তবে আমি দেখিনি।’

ওই ঘটনায় করা মামলার প্রধান আসামি জেলা ছাত্রলীগের সহসভাপতি সেন সুমনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে। গোয়েন্দা পুলিশ (ডিবি) গত মঙ্গলবার তাঁকে রিমান্ডে নেয়। এর আগে গত রোববার আদালত তাঁর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক বলেন, সেন সুমনকে জিজ্ঞাসাবাদ চলছে। এর আগে সোবহান ও সুমন নামের দুই আসামিকে এক দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

গত ২৩ জুলাই মাগুরা শহরের দোয়ারপাড় কারিগরপাড়ায় ছাত্রলীগের দুই পক্ষের গোলাগুলির সময় আট মাসের অন্তঃসত্ত্বা নাজমা খাতুন তলপেটে গুলিবিদ্ধ হন। মাগুরা সদর হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে ওই গৃহবধূ গুলিবিদ্ধ কন্যাশিশু জন্ম দেন। এখন মা ও শিশু এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ওই ঘটনায় বোমা ও গুলির আঘাতে আহত নাজমার চাচা শ্বশুর মমিন ভূঁইয়া (৬৫) মারা যান।

এদিকে ওই ঘটনায় গত ২৬ জুলাই নিহত মমিন ভূঁইয়ার ছেলে রুবেল ভূঁইয়া জেলা ছাত্রলীগের সহসভাপতি সেন সুমনকে প্রধান আসামি করে ১৬ জনের বিরুদ্ধে মাগুরা সদর থানায় মামলা করেন। মামলার অন্য আসামিরা ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতা-কর্মী ও সমর্থক। এ পর্যন্ত মামলার নয়জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া অন্যতম আসামি আজিব্বর শেখ ও মুহম্মদ আলীসহ সাত আসামি পলাতক রয়েছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

মাগুরায় গর্ভের শিশু গুলিবৃদ্ধ: বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রীর ছবিসহ পলাতক আসামির পোস্টার

আপডেট টাইম : ০৩:৩৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০১৫