পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সৈনিক লীগ নেতা খুনের প্রধান আসামি গ্রেফতার

পটুয়াখালী : রাজধানীর কাফরুলে বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতা রুবেল হোসেন (৩৫) খুনের প্রধান আসামি হানিফ হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ। পটুয়াখালীর লেবুখালী ফেরিঘাট থেকে শুক্রবার সন্ধ্যায় দুমকি থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম আজম জানান, হানিফ হাওলাদার কুয়াকাটা যাচ্ছেন এমন খবর পেয়ে ফেরিঘাটে আগে থেকেই অবস্থান করে পুলিশ। ফেরি পার হওয়ার সময় পুলিশ হানিফকে গ্রেফতার করে।

হানিফ হাওলাদার কাফরুল থানা সৈনিক লীগের সভাপতি রুবেল হত্যা মামলার প্রধান আসামি। তাকে থানা হেফাজতে রাখা হয়েছে। ঢাকা থেকে পুলিশ আসলে তাকে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত সোমবার রাতে রুবেলকে কুপিয়ে খুন করে ৬-৭ জনের দুর্বৃত্ত। এঘটনায় কাফরুল থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

সৈনিক লীগ নেতা খুনের প্রধান আসামি গ্রেফতার

আপডেট টাইম : ০৪:০৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০১৫