পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

গাজীপুর থেকে অপহৃত শিশু নীলফামারীতে উদ্ধার

নীলফামারী : গাজীপুর জেলার জয়দেবপুর উপজেলার বোর্ডবাজার থেকে অপহৃত পাঁচ বছরের শিশু আব্দুর রহমান রিয়াদকে দুই দিন পর নীলফামারীর ডিমলা থেকে উদ্ধার করেছে র‌্যাব। এসময় অপহরণকারী জাহিদুল ইসলাম জাহিদ (২৫) ও তার সহযোগী সখিনা বেগমকে (৫০) আটক করা হয়েছে। বৃহষ্পতিবার রাতে ভারতে পাচারকালে নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই কলোনী থেকে রিয়াদকে উদ্ধার করা হয়। শুক্রবার দুপুরে র‌্যাব জানান, পূর্ব পরিচয়ের সূত্র ধরে গত ১১ আগষ্ট গাজীপুর রিয়াদকে তার বাড়ি থেকে কৌশলে অপহরণ করে জাহিদুল ইসলাম জাহিদ। এরপর থেকে বিভিন্ন সময়ে রিযাদের অভিভাবকদের কাছে বিকাশের মাধ্যমে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবী করে সে। অন্যাথায় রিয়াদকে ভারতে বিক্রি করে দিবে বলে রিয়াদের পরিবারকে জানায়। মোবাইল ফোনের সূত্র ধরে বৃহস্পতিবার রিয়াদকে উদ্ধার করে র‌্যাব। এসময় অপহরণকারী পঞ্চগড় জেলার বোদা উপজেলার বকদুলঝুলা চটিপাড়া গ্রামের হামির উদ্দিন মুন্সির ছেলে জাহিদুল ইসলাম ও তার সহযোগী নীলফামারী জেলার জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের কালিগঞ্জ গোলনা মাস্টার পাড়া গ্রামের মোজ্জামেল হোসেনের স্ত্রী সখিনা বেগমকে আটক করে র‌্যাব।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

গাজীপুর থেকে অপহৃত শিশু নীলফামারীতে উদ্ধার

আপডেট টাইম : ০৪:১৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০১৫