পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

এবার পারিবারিকভাবে কেক কাটলেন খালেদা জিয়া

ঢাকা: প্রতিবছর ১৫ আগস্ট দিবাগত রাত ১২টা ১ মিনিটে নেতা-কর্মী পরিবেষ্টিত হয়ে কেক কেটে জন্মদিন উদযাপন করেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এবার এই উদযাপনে ছন্দপতন হয়েছে, ১৫ আগস্টের প্রথম ক্ষণে দলীয় নেতা-কর্মীদের নিয়ে কেক কাটেননি তিনি।

তবে ১৫ আগস্টের প্রথম প্রহরে একান্ত পারিবারিকভাবে জন্মদিনের কেক কাটলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুক্রবার রাত ১২টার কিছুক্ষণ পর গুলশানের বাসভবন ‘ফিরোজা’য় বেগম জিয়ার দুই ভাইয়ের স্ত্রীসহ পরিবারের সদস্যদের নিয়ে ৭০তম জন্মদিনের কেক কাটেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বিএনপির একটি বিশ্বস্ত সূত্র কেক কাটার বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্রটি জানায়, রাত ১২টার একটু আগে খালেদা জিয়ার ভাই সাঈদ ইস্কান্দারের স্ত্রী নাসরিন সাঈদ ছোট একটি কেক নিয়ে বাসভবনে আসেন। এরপর অপর ভাই শামীম ইস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমাসহ পরিবারের অন্য সদস্যরাও সেখানে আসেন। এরপরই কেট কাটা হয়।

বিএনপির আরেকটি সূত্র জানায়, লন্ডন থেকে বিএনপি চেয়ারপারসনের নাতি (তারেক রহমানের বড় মেয়ে) জাইমা রহমান দাদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকীকে বিএনপি প্রধানের জন্মদিন পালন নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা রয়েছে। এবার ১৫ আগস্টকে সামনে রেখে সমালোচনাটা বেশ জোরাল ছিল।

আজ শনিবার রাতে ছাত্রদল ও মহিলা দলের পক্ষ থেকে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে কেক কেটে খালেদা জিয়ার জন্মদিন পালন করার কথা রয়েছে। তবে সেখানে বিএনপি চেয়ারপারসন উপস্থিত থাকবেন কিনা তা এখনো নিশ্চিত করতে পারেনি বিএনপি সূত্র।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ১৫ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেত্রীর মিন্টো রোডের সরকারি বাসভবনে খালেদা জিয়া নেতা-কর্মীদের নিয়ে কেক কেটে জন্মদিন উদযাপন করা শুরু করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

এবার পারিবারিকভাবে কেক কাটলেন খালেদা জিয়া

আপডেট টাইম : ০২:৪৮:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০১৫