পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বাড্ডায় তিন খুন: আওয়ামী লীগ নেতা মিলন আটক

ঢাকা: রাজধানীর বাড্ডার চাঞ্চল্যকর তিন খুনের ঘটনায় ফারুক হোসেন ওরফে মিলন নামে আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। তিনি বাড্ডা থানা আওয়ামী লীগের ছাত্র বিষয়ক সম্পাদক বলে জানা গেছে। তবে এই আওয়ামী লীগের নেতাকে আটক করার খবর পুলিশ অস্বীকার করেছেন।

আর এই চাঞ্চল্যকর তিন খুনের ঘটনার প্রায় ৪৮ ঘন্টা পার হলেও এখনো কেউ থানায় অভিযোগ বা মামলা দায়ের করেননি বলে থানার ডিউটি অফিসার শীর্ষ নিউজকে জানিয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, বাড্ডার ত্রিপুল খুনের ঘটনার পর থেকে মিলন পলাতক ছিলেন। শনিবার বিকেলে বাড্ডার কালাচাঁদপুর এলাকায় জনৈক বিল্লালের বাড়িতে গোয়েন্দা পুলিশের এক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এরপর গোয়েন্দা কার্যালয়ে তাকে নিয়ে যাওয়া হয়।

সূত্র জানায়, নিহত স্বেচ্ছাসেবক লীগের নেতা মাহবুবুর রহমান গামার সাথে ফারুক হোসেন মিলনের দীর্ঘ দিন ধরে গরুর হাটের ইজারা ও রাজনৈতিক কারণে বিরোধ চলে আসছিল। আর ওই বিরোধের জেরেই পরিকল্পিতভাবে তাকে খুন করা হতে পারে বলে নিহত গামার ঘনিষ্টজনরা মনে করছেন। আটক ফারুক হোসেন মিলেনের বাসা ছ-৬৩/৫ উত্তর বাড্ডায়। তিনি যুবলীগ নেতা মিল্কী হত্যার অন্যতম পলাতক আসামি চঞ্চলের সহযোগি বলে জানা গেছে।

এ ব্যপারে ঢাকা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (জনসংযোগ) মুন্তাসিরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি শীর্ষ নিউজকে বলেন, ওই ঘটনায় কেউ আটক বা গ্রেফতারের সংবাদ আমার কাছে নেই। খোঁজ নিয়ে জানাচ্ছি।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

বাড্ডায় তিন খুন: আওয়ামী লীগ নেতা মিলন আটক

আপডেট টাইম : ০৩:৫৯:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০১৫