অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

শিশুর মাথার চুল ও চোখের ভ্রু কর্তন : আটক ৩

জয়পুরহাট : জয়পুরহাটের আক্কেলপুরে সাহাদ (১০) নামে এক শিশু হোটেলে কাজ করতে রাজি না হওয়ায় তার দু’চোখের ভ্রু ও মাথার চুল কেটে বিকৃত করে দেয়ার ঘটনায় হোটেল মালিক, কর্মচারী ও সেলুন মালিককে আটক করেছে পুলিশ ।

শনিবার সন্ধ্যায় পৌর সদরের কলেজ মসজিদ সংলগ্ন মেগা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এ ঘটনাটি ঘটে। সাহাদ আলী আক্কেলপুর তুলসীগঙ্গা নদীর শহর রক্ষা বাঁধের ওপরের সাখিদার পাড়া মহল্লার সহর আলীর ছেলে।

পুলিশ ও সাহাদের পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল শনিবার বিকালে মেগা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে পুনরায় কাজ করতে বলায় সে কাজ করতে রাজি না হওয়ায় সাহাদকে কৌশলে হোটেলের ভেতরে ডেকে নিয়ে আটক করে রাখে ওই হোটেল কর্মচারী রুবেল। পরে সাহাদকে ওই হোটেলের পার্শ্বে অবস্থিত সুমনের সেলুনে নিয়ে গিয়ে জোর করে তার দু’চোখের ভ্রু ও মাথার চুল বিকৃত করে কাটিয়ে দেয়।

ওই অবস্থায় সাহাদ বাড়িতে গিয়ে তাকে হোটেলের লোকজনের নির্যাতন করার বিষয়টি অভিভাবকদের খুলে বলে। সব শুনে তার অভিভাবক ও আত্মীয়-স্বজনরা ক্ষোভে ফেটে পড়েন। বিক্ষুব্ধ অভিভাবকরা সন্ধ্যার দিকে ওই হোটেলের সামনে গিয়ে জোর করে সাহাদের দু’চোখের ভ্রু ও মাথার চুল কেটে দেয়ার তীব্র প্রতিবাদ জানাতে থাকে।

এরই একপর্যায়ে রাত সাড়ে ৮টার দিকে ঘটনাটি থানা পুলিশকে জানালে তাৎক্ষণিক পুলিশ গিয়ে ওই হোটেলের মালিক আব্দুল মতিন, কর্মচারী রুবেল ও সেলুন মালিক সুমনকে আটক করে।

উল্লেখ্য, ফায়াদ কিছু দিন আগে ওই হোটেলে কাজ করেছিল।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, হোটেল মালিকসহ ৩ জনকে আটক করা হয়েছে।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

শিশুর মাথার চুল ও চোখের ভ্রু কর্তন : আটক ৩

আপডেট টাইম : ০৪:০১:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০১৫