পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

খাদ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রীর তিরস্কার

ঢাকা : খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে গম কেলেঙ্কারির দায়ে তিরস্কার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার মন্ত্রিসভার এক বৈঠকের পর এ তিরস্কার করেন তিনি।

একাধিক সিনিয়র মন্ত্রীর সঙ্গে আলাপ করে জানা গেছে, মন্ত্রিসভা বৈঠকের পর প্রধানমন্ত্রীর কাছে যান খাদ্যমন্ত্রী কামরুল। এ সময় খাদ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে ‘পোস্তগোলায় স্থাপিত খাদ্য অধিদপ্তরের অটো ময়দার মিল’ উদ্বোধনে সারসংক্ষেপ প্রেরণ ও এ সংক্রান্ত তারিখ দিতে অনুরোধ করেন।

প্রতি উত্তরে প্রধানমন্ত্রী বলেন, গম কেলেঙ্কারির কারণে আপনারা সরকারকে হেয় করেছেন। আপনাদের কোনো অনুষ্ঠানে এই মুহূর্তে যেতে পারছি না। এ কথা শোনার পর ভারাক্রান্ত মনে খাদ্যমন্ত্রী চলে আসেন।

খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গেল সপ্তাহে পোস্তগোলায় অটো ময়দার মিল’ উদ্বোধনে প্রধানমন্ত্রীর সময় চেয়ে একটি সারসংক্ষেপ তার কার্যালয়ে পাঠানো হয়। গতকাল পর্যন্ত এর সময় না দেয়ায় মন্ত্রী নিজেই বিষয়টি সম্পর্কে প্রধানমন্ত্রীর কাছে বলতে যান। এরপরই প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

খাদ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রীর তিরস্কার

আপডেট টাইম : ০৩:৪৪:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০১৫