অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে জাহাজ ডুবি: বাংলাদেশি নিখোঁজ

নোয়াখালী : লিবিয়া থেকে সাগর পথে ইতালি যাওয়ার সময় জাহাজ ডুবে নিখোঁজ হয়েছেন নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের অমরপুর গ্রামের আশরাফুল আমিন জসিম নামের এক যুবক।

বৃহস্পতিবার দুপুরে জসিমের বড় ভাই আলিম আল রাজু জানান, গত এক বৎসর পূর্বে জসিম চাকুরি নিয়ে লিবিয়ায় যায়। আর্থিক সচ্ছলতার জন্য জীবনের ঝুঁকি নিয়ে জসিম সাগরপথে ইতালি যাওয়ার পরিকল্পনা করে। গত ৩ আগস্ট জসিম সর্বশেষ মোবাইলে তার মায়ের সাথে কথা বলে। এর পর থেকে জসিমের আর কোন খোঁজ পাওয়া যায়নি।

জসিমের সঙ্গে থাকা চাটখিল উপজেলার সোমপাড়া গ্রামের সবুজ নামের এক যুবক গত ৬ আগস্ট মোবাইল ফোনে জসিমের স্বজনদেরকে জানায়, গত ৪ আগস্ট গভীর রাতে জসিম ভূ-মধ্য সাগরে একটি জাহাজে করে লিবিয়া থেকে ইতালির পথে রওনা হয়। এর পর থেকেই জসিম নিখোঁজ হয়।

উল্লেখ্য, গত ৪ আগস্ট গভীর রাতে ভূ-মধ্য সাগরে ঝড়ের কবলে পড়ে জাহাজটি ডুবে যায়। পরে ইতালিয়ান কোস্টগার্ড তাদের মধ্যে ৩শতাধিক যাত্রীকে জীবিত উদ্ধার করে। এদিকে ১৬দিন অতিবাহিত হলেও সন্তানের কোন খবর না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন তার মা, স্ত্রী ও সন্তানসহ পরিবারের লোকজন। বর্তমানে তাদের পরিবারের সবাই শোকে কাতর হয়ে পড়েছে।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে জাহাজ ডুবি: বাংলাদেশি নিখোঁজ

আপডেট টাইম : ০৫:৪১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০১৫