পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

নেত্রকোনায় ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে তলিয়ে গেছে রোপা আমন

নেত্রকোনা : গত দু’দিন ধরে অব্যাহত ভারী বর্ষণে নদ-নদীর পানি বৃদ্ধি আর উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে

তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর জমির রোপা আমন।

নেত্রকোনা জেলার দূর্গাপুর, কলমাকান্দাসহ বিভিন্ন উপজেলার নিন্মাঞ্চলের ক্ষেত রয়েছে।

মৌসুমী বায়ু সক্রিয় হয়ে উঠায় গত মঙ্গলবার থেকে নেত্রকোনা জেলায় কখনো হালকা কখনো ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় লোকজন ঘর থেকে বের হতে পারছে না। সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছে কর্মজীবী মানুষ। কাজের অভাবে দিন মজুররা পরিবার পরিজন নিয়ে অনেকটা অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছে। অব্যাহত বৃষ্টিপাতের কারণে জেলার জনজীবন অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েছে।

কণমাকান্দার বড়কাপন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম হাদিছুজ্জামান জানান, এলাকার বড়কাপন.হরিনাকুল, কেশবপুর, চৌহাট্রা, বরইউন্দ, গবিন্দপুর, রানাগাওঁ, রাজনগর ও বাউশারী গ্রামের ভিতর দিয়ে পানি ডুকতে শুরু করেছে। কৃষকের অনেক পরিশ্রমের রোপা আমন ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় তারা দিশেহারা হয়ে পড়েছেন। বিজয়পুরের কৃষক সিদ্দিক মিয়া জানান, ধানের চারা নষ্ট হয়ে গেলে চারা ও সময়ের অভাবে আবার নতুন করে চারা রোপন করা সম্ভব হবে না।

এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিলাস চন্দ্র পাল-এর সাথে যোগাযোগ করলে তিনি জানান, অব্যাহত ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের পানিতে দূর্গাপুর উপজেলায় ১ হাজার হেক্টর ও কলমাকান্দা উপজেলায় ৬ শত হেক্টর জমির রোপা আমন ক্ষেত তলিয়ে গেছে। পাহাড়ী ঢলের পানি তেমন স্থায়ী না হলে ফসলের তেমন ক্ষতি হবে না। ঢলের পানি নেমে যাওয়ার পরপরই বলা যাবে ফসলের কেমন ক্ষয়ক্ষতি হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

নেত্রকোনায় ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে তলিয়ে গেছে রোপা আমন

আপডেট টাইম : ০৬:০৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০১৫