পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিনা বিচারে মানুষ হত্যার বিরুদ্ধে সরব হওয়ার আহ্বান ড. কামালের

চট্টগ্রাম : বিনা বিচারে মানুষ হত্যার বিরুদ্ধে সরব হওয়ার আহ্বান জানিয়েছেন সংবিধান প্রণেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

জেলা আইনজীবী সমিতি এ সভার আয়োজন করে। অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক, গণফোরাম নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, হেলাল উদ্দিন প্রমুখ বক্তব্য দেন।

ড. কামাল হোসেন বলেন, ‘স্বৈরাচার সরকাররা আইন পড়ে না। আইন বিষয়ে তারা অজ্ঞ থাকে। বিনা বিচারে গুলি করে মানুষ হত্যা অন্যায়। এসব হত্যা সহ্য করা যায় না।’

জনগণের শক্তিকে সামনে রেখে অন্যায়ের বিরুদ্ধে আইনজীবীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ড. কামাল হোসেন আরো বলেন, ‘সরকারি দলের লোকগুলো যে কথাগুলো বলছেন, সেখানেও তারা অন্যায়কে অন্যায় হিসেবে চিহ্নিত করেছেন। সরকারি দলের সাধারণ সম্পাদক বলেছেন, চাঁদাবাজি বন্ধ করো। আইনজীবী হিসেবে আমাদের এ অবস্থান নিতে হবে।’ ‘দল যদি কোনো বেআইনি কাজ করে আমি কি সেটা সমর্থন করব অন্ধভাবে। করতে পারি না। আমি তো সবার বিরুদ্ধে এক এক করে জিডি করব। এদল ওদল করো, অবশ্যই করো। কিন্তু তোমার দল যদি বিনা বিচারে খুন করে এগুলো কি তুমি সমর্থন করবে? করা যায় না, করা উচিত না- দেশের স্বার্থে, জাতির স্বার্থে।’

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

বিনা বিচারে মানুষ হত্যার বিরুদ্ধে সরব হওয়ার আহ্বান ড. কামালের

আপডেট টাইম : ০২:১১:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০১৫