পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

কাবুলে আত্মঘাতী গাড়িবোমা হামলায় নিহত ১০

ডেস্ক : আত্মঘাতী গাড়িবোমা হামলায় আফগানিস্তানের রাজধানী কাবুলে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে অন্তত ৬০ জন।

শনিবার কাবুলের একটি বেসরকারি হাসপাতালের কাছে এ বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

আফগান পুলিশের বরাত দিয়ে বিবিসি বলেছে, ন্যাটোর গাড়িবহর লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে।

হামলায় ৯ আফগান ও এক বিদেশি নাগরিক নিহত হয়েছেন বলে জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।

ন্যাটোর এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, হামলায় তাদের তিন কন্ট্রাক্টর নিহত হয়েছেন। তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি তিনি। আলজাজিরার খবরে তিন ন্যাটো কন্ট্রাক্টরসহ ১২ জন নিহত হওয়ার কথা বলা হয়েছে।

তাৎক্ষণিকভাবে হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে নতুন নেতা নির্বাচনের পর থেকে দেশটিতে বেশ কয়েকটি হামলা চালিয়েছে তালেবান বিদ্রোহীরা।

সূত্র: বিবিসি

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

কাবুলে আত্মঘাতী গাড়িবোমা হামলায় নিহত ১০

আপডেট টাইম : ০৪:২৬:২৪ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০১৫