পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সাড়ে ২৩ হাজার বাংলাদেশি হজযাত্রী জেদ্দায়

ঢাকা: ইতোমধ্যে সৌদি আরবের জেদ্দায় পবিত্র হজ পালনে অবস্থান করছেন ২৩ হাজার ৩৫৪ জন বাংলাদেশি।

১৬ আগস্ট থেকে ২২ আগস্ট রাত পর্যন্ত সরকারি-বেসরকারি ৬০টি ফ্লাইটের মাধ্যমে সর্বমোট ২৩ হাজার ৩৫৪ জন হজযাত্রী সৌদি আরবের জেদ্দায় গিয়েছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার ১ হাজার ৯৮১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার ১৯ হাজার ৩১২ জন বাংলাদেশি রয়েছেন।

শনিবার সন্ধ্যায় বিমানবন্দর এলাকার আশকোনায় অবস্থিত হজ ক্যাম্পের তথ্যকেন্দ্র থেকে এসব তথ্য পাওয়া যায়।

ক্যাম্প তথ্যকেন্দ্রের ইনচার্জ মো. কবির আল মামুন জানান, ১৬ থেকে ২২ আগস্ট সন্ধ্যা পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৬০টি ফ্লাইট বাংলাদেশ থেকে সৌদির জেদ্দায় গিয়েছে। এতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩০টি এবং সৌদি এয়ারলাইন্সের ৩০টি ফ্লাইট পরিচালিত হয়।

তিনি জানান, তবে হজ যাত্রীদের ভিসা সংক্রান্ত জটিলতার অবসানের পর থেকে এখন পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার কোনো ফ্লাইটের সিডিউল পরিবর্তন হয়নি এবং ডিলে (সময় পেছানো) হয়নি।

ঢাকা হজ অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী এবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে ৭৮৩টি হজ এজেন্সি মুসল্লিদের পাঠানোর অনুমোদন পেয়েছে। এদিকে বেসরকারি ব্যবস্থাপনার মোয়াল্লেম ফি জমাদানকারী এজেন্সি রয়েছে ৮৫৪টি। এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি আরবে হজ পালনে যাবেন ১ লাখ ১ হাজার ৭৫৮ জন।

সৌদি দূতাবাসে সরকারি ব্যবস্থাপনার ২ হাজার ৬৫৫ জন হজযাত্রীদের ভিসার জন্য ডিও ইস্যু করা হয়েছে। সৌদি দূতাবাস থেকে প্রাপ্ত সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের ভিসা সংখ্যা ২৬৩৫ জন। সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের ৬৮ জন গাইডসহ মোট যাত্রী সংখ্যা দুই ৬০৩ জন।

এদিকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিশেষ হজ বুলেটিনের মাধ্যমে জানা যায়, এ পর্যন্ত সৌদিতে মোট তিনজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। যার মধ্যে তিনজনই হচ্ছে পুরুষ।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

সাড়ে ২৩ হাজার বাংলাদেশি হজযাত্রী জেদ্দায়

আপডেট টাইম : ০৫:৪৬:১৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০১৫