পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

রূপগঞ্জে টেক্সটাইল কারখানায় আগুন, আহত ২৫

নারায়ণগঞ্জ : জেলার রূপগঞ্জ উপজেলায় পদ্মা টেক্সটাইল নামে একটি কারখানায় ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে প্রতিষ্ঠানটির কমপক্ষে ২৫ জন শ্রমিক আহত হয়েছেন।

কারখানাটির মালিক দাবি করেছেন, ভয়াবহ এই অগ্নিকাণ্ডে তাদের ৩০ থেকে ৩৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রোববার বিকেলে সাড়ে ৪টার দিকে উপজেলার ভুলতা আউখাবো এলাকায় এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী শ্রমিক ও মালিক পক্ষ জানায়, বিকেল সাড়ে ৪টার দিকে কারখানার উইভিং ও সাইজিং বিভাগে আগুনের সূত্রপাত হয়। অল্প কিছুক্ষণের মধ্যেই আগুন আশপাশের ছড়িয়ে পড়ে। এ সময় আতঙ্কে কারখানার শ্রমিকরা হুড়োহুড়ি করে বের হতে গিয়ে কমপক্ষে ২৫ জন শ্রমিক আহত হন।

তবে আহতদের দ্রুত স্থানীয় বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে যাওয়ার কারণে তাদের পরিচয় জানা যায়নি।

পদ্মা টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক শওকত রেজা জানান, আগুনে ৫২টি উইভিং মেশিন, ২টি সাইজিং মেশিন, ১০ কোটি টাকার সুতা ও আসবাবপত্রসহ প্রায় ৩০ থেকে ৩৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক এ বি এম মমতাজ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে হাজীগঞ্জ, ডেমরা ও কাঞ্চন এলাকার ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যায় আগুন নিয়ন্ত্রণে আনে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

রূপগঞ্জে টেক্সটাইল কারখানায় আগুন, আহত ২৫

আপডেট টাইম : ০৪:৩৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০১৫