পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

‘ভারতের মামলা নিষ্পত্তির পর দেশে আসবে নূর’

নারায়ণগঞ্জ: ভারতের মামলা নিষ্পত্তির পরই নূর হোসেন দেশে ফিরে আসবে বলে জানিয়েছেন পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এ কে এম শহীদুল হক।

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের প্রধান আসামি নূর হোসেন ভারতের কারাগারে আটক রয়েছেন। তার বিরুদ্ধে ওই দেশে মামলা রয়েছে। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে দেশে আনা যাচ্ছে না। ওই দেশের মামলা নিষ্পত্তি হলেই তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে।

তিনি আরো বলেন, এ দেশে নূর হোসেনের বিরুদ্ধে যত অভিযোগ রয়েছে তা তদন্ত করে আদালতে জমা দেয়া হয়েছে। এখন নূর হোসেনের যা হবে তা আদালতের মাধ্যমেই হবে।

নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের পাশে নারায়ণগঞ্জ ক্লাবে সামাজিক ও অরাজনৈতিক সংগঠন ‘গ্রীন ফর পিস’র দুই যুগ পূর্তি অনুষ্ঠান শেষে রবিবার বিকেলে সাংবাদিকদের এসব কথা জানান পুলিশপ্রধান।

এর আগে তিনি ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

শহীদুল হক বলেন, এ দেশে মাদক ভয়াবহ রূপ নিয়েছে। এটি নিয়ন্ত্রণে ১৯৯১ সালে আইন তৈরি হয়। এর সর্বোচ্চ সাজা মৃত্যুদ-। এরপরও মাদক নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। শুধু পুলিশ ও আদালত দিয়ে এটি নিয়ন্ত্রণ করা যাবে না। পরিবার ও সমাজের মাধ্যমে আন্দোলন গড়ে তুলতে হবে।

গ্রীন ফর পিসের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ পুলিশের সাবেক এআইজি গাজী মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং জেলার সাধারণ সম্পাদক এস এম আরিফ মিহিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা ও জেলা পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন।

এ ছাড়াও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আক্তার চৌধুরী, সংগঠনের জেলা সভাপতি ফারজানা রহমান, জেলা কমিউনিটিং পুলিশের সভাপতি কুতুবউদ্দিন আকছি, নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের সাবেক অধ্যক্ষ শিরিন বেগম, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

‘ভারতের মামলা নিষ্পত্তির পর দেশে আসবে নূর’

আপডেট টাইম : ০৪:৫৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০১৫