অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

৩৫তম বিসিএস: ৪১৯ জনের প্রার্থিতা বাতিল

, ঢাকা: আবেদনপত্রে ভুল থাকায় ৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষার জন্য ৪১৯ জনের প্রার্থিতা বাতিল করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

সোমবার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাদের প্রার্থিতা বাতিল হয়েছে তারা আগামী ১ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠেয় লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবেন না।

বিজ্ঞপ্তিতে এসব প্রার্থীদের পরীক্ষাকেন্দ্রে আসতেও নিষেধ করা হয়েছে।

বিপিএসসি ফরম-২ জমা না দেওয়ায় ৩৮৩ জন, ডাকে আবেদন পাঠানোয় পাঁচজন, ফি জমা না দেওয়ায় একজন, পুরাতন ফরম জমা দেওয়ায় তিনজন, ফরমে স্বাক্ষর না করায় ২০ জন, বিজ্ঞাপনের শর্ত না মানায় দুইজন, জন্ম তারিখ ভুল থাকায় চারজন এবং আবেদনপত্র দেরিতে জমা দেওয়ায় একজনের প্রার্থিতা বাতিল করা হয়েছে।

আগামী ১ সেপ্টেম্বর থেকে ৩৫তম বিসিএসের আবশ্যিক বিষয়ের পরীক্ষা শুরু হয়ে চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। আর পদসংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা হবে ৯ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর।

ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট এবং রংপুর কেন্দ্রে একযোগে লিখিত পরীক্ষা হবে।

৩৫তম বিসিএসের প্রিলিমিনারিতে ২০ হাজার ৩৯১ জন উত্তীর্ণ হয়েছেন, এরাই লিখিত পরীক্ষায় অংশ নেবেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

৩৫তম বিসিএস: ৪১৯ জনের প্রার্থিতা বাতিল

আপডেট টাইম : ০২:১৮:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০১৫