পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

খুলনায় দুর্বৃত্তদের এসিডে ঝলসাল ভাই-বোন

খুলনা : খুলনায় দুর্বৃত্তের ছোড়া এসিডে ঝলসে গেছে দুই ভাই-বোন।

সোমবার রাত ১০টার দিকে নগরীর বয়রা এলাকায় পিএমজি অফিসের সামনে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

এসিডদগ্ধ নর্দান ইউনিভার্সিটির এমবিএ’র ছাত্রী কানিজ ফাতেমা সাথী এবং তার ছোট ভাই শাওনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোনাডাঙ্গা থানার সহকারী কমিশনার শেখ মাহবুবুর রহমান জানান, সাথী বয়রা বাজার এলাকায় ‘ওরাকল’ কোচিং সেন্টারে বিসিএস পরীক্ষার প্রস্তুতির জন্য পড়তে গিয়েছিলেন। এরপর রাতে তার ছোট ভাইয়ের মোটর সাইকেলে করে বাসায় ফিরছিলেন।

“পিএমজি অফিসের কাছে পৌঁছালে পেছন থেকে মোটর সাইকেলে আসা দুই যুবক তাদের লক্ষ্য করে এসিড ছুড়ে পালিয়ে যায়।”

এসিডে সাথীর মুখের একাংশ, বুক ও পিঠ এবং শাওনের পিঠের বাম পাশ ঝলসে গেছে।

রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন এবং এসিডদগ্ধদের সাথে কথা বলেছেন।

সাথী ও শাওন ডাক বিভাগের কর্মচারী আইয়ুব আলীর সন্তান। তারা পিএমজি অফিসের কলোনির বাসিন্দা।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

খুলনায় দুর্বৃত্তদের এসিডে ঝলসাল ভাই-বোন

আপডেট টাইম : ০৩:৩৩:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০১৫