পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতিপক্ষের গুলিতে রূপগঞ্জে মাছ ব্যবসায়ী আহত

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার খাঁপাড়া এলাকায় ২৫ আগষ্ট মঙ্গলবার সকালে প্রতিপক্ষের ছোড়া গুলিতে অশোক দাস (২৮) নামে এক মাছ ব্যবসায়ী আহত হয়েছেন। আহত অশোক দাস ওই এলাকার অভিনাশ দাসের ছেলে। গুরুতর আহত অশোক দাসকে রাজধানীর মীরপুর এলাকার সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ধ মাছ ব্যবসায়ী অশোক দাসের বাবা অভিনাশ দাস জানান, সকাল ৭টার দিকে তার ছেলে অশোক দাসের বাড়ি থেকে কাঞ্চন বাজারের মৎস্য আড়তে রওনা হন। এ সময় ৫-৬ জনের একদল মুখোশধারী দুর্বৃত্ত তার পথরোধ করে মারধর শুরু করেন। একপর্যায়ে তারা পিস্তল বের করে অশোক দাসকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে সে বাম কানের নিচের অংশে গুলিবিদ্ধ হন।
তিনি আরো জানান, একই এলাকার অজিত দাসের সঙ্গে তার ছেলে অশোক দাসের মাছের ব্যবসা নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধের জের ধরেই এ ঘটনা ঘটিয়েছে প্রতিপক্ষের লোকজন।
এদিকে ঘটনার সত্যতা স্বীকার করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগ পেয়েছি। দুর্বৃত্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

প্রতিপক্ষের গুলিতে রূপগঞ্জে মাছ ব্যবসায়ী আহত

আপডেট টাইম : ০৬:২৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০১৫