পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

‘গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির সরকারি সিদ্ধান্ত জনস্বার্থবিরোধী’

ঢাকা : গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির সরকারি সিদ্ধান্তকে জনস্বার্থবিরোধী হিসেবে আখ্যায়িত করেছে সরকাররই অংশিদার জাতীয় পার্টি।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও মহাসচিব জিয়াউদ্দিন বাবলু এ মন্তব্য করেন। একই সঙ্গে তারা সরকারের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান।

বিবৃতিতে এরশাদ-বাবলু বলেন, এই মূল্য বৃদ্ধি হবে দেশের আপামর মানুষের জন্য মরার উপর খাড়ার ঘায়ের মতো। এমনিতেই দেশের সাধারণ মানুষ দ্রব্যমূল্যের যাতাকলে নিষ্পেষিত হয়ে আছে। তার উপর ২ দশমিক ৯৭ শতাংশ হারে বিদ্যুতের মূল্য বৃদ্ধি এবং ২৬ দশমিক ২৯ শতাংশ হারে গ্যাসের মূল্য বৃদ্ধি করা হলে দ্রব্যমূল্য আরো বেড়ে যাবে। নির্দিষ্ট আয়ের মানুষ চরমভাবে দূর্দশার মধ্যে পড়বে। তারা বলেন, যেখানে আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য হ্রাস পেয়েছে সেখানে তেলের মূল্য না কমিয়ে উল্টো গ্যাস ও বিদ্যুতের দাম বাড়িয়ে দেয়ার মতো জনস্বার্থবিরোধী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আমরা সরকারের প্রতি গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল এবং তেলের মূল্য হ্রাস করার জন্য জোর দাবি জানাচ্ছি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

‘গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির সরকারি সিদ্ধান্ত জনস্বার্থবিরোধী’

আপডেট টাইম : ০৪:৩৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০১৫