অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

দাম বাড়ল গ্যাস-বিদ্যুতের এক চুলা ৬০০, দুই চুলা ৬৫০

ঢাকা : গ্যাস ও বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার। আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনে এক সংবাদ সম্মেলনে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রাহক পর্যায়ে গ্যাসের দাম ২৬ দশমিক ২৯ শতাংশ এবং বিদ্যুতের দাম ২ দশমিক ৯৩ শতাংশ বাড়ানো হয়েছে।

এতে এক চুলা ব্যবহারকারীদের ৬০০ টাকা এবং দুই চুলা ব্যবহারকারীদের ৬৫০ টাকা পরিশোধ করতে হবে। এখন এক চুলা ব্যবহারকারীদের ৪০০ টাকা এবং দুই চুলা ব্যবহারকারীদের ৪৫০ টাকা পরিশোধ করতে হচ্ছে।

তবে সেচ ও ৫০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের ক্ষেত্রে বাড়তি মূল্য দিতে হবে না।

তবে আগামী ১ সেপ্টেম্বর থেকে গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।

গতকাল বুধবার প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সরকারি এ সিদ্ধান্তের কথা বিইআরসিকে জানানো হয়।

তবে প্রয়োজন মনে করলে আগামী ডিসেম্বরে আবার গ্যাসের দাম বাড়াতে পারে সরকার।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

দাম বাড়ল গ্যাস-বিদ্যুতের এক চুলা ৬০০, দুই চুলা ৬৫০

আপডেট টাইম : ০৪:৫৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০১৫