অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

‘অনলাইনে তথ্য পেতে জনগণকে উৎসাহিত করুন’

ঢাকা : সরকারি ও বেসরকারি সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে তথ্য পেতে বা এ ব্যাপারে কোন অভিযোগ দিতে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে জনগণকে উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার তথ্য কমিশনের বার্ষিক রিপোর্ট গ্রহণের পর তথ্য কমিশনের প্রতি এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, তথ্য পেতে মানুষকে লেখার পরিবর্তে অনলাইন ব্যবহারে উৎসাহিত করতে হবে।

প্রধান তথ্য কমিশনার মোহাম্মাদ ফারুক আজ প্রধানমন্ত্রীর কাছে তাঁর তেজগাঁও কার্যালয়ে এই রিপোর্ট পেশ করেন।

এ সময় অপর দুই কমিশনার নেপাল চন্দ্র সরকার ও প্রফেসর ড. খুরশিদা বেগম সৈয়দ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী তথ্য কমিশনের কর্মকা-ের প্রশংসা করে বলেন, তাঁর সরকার অবাধ তথ্য প্রবাহে বিশ্বাসী। তিনি স্বচ্ছ প্রক্রিয়ায় সব তথ্যের প্রচারের ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান তথ্য কমিশনার বলেন, জনগণকে তথ্য দিতে সরকারি অফিসগুলোতে ২১ হাজার কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। মানুষ সাধারণতঃ ভূমি, স্বাস্থ্য ও শিক্ষাখাত সম্পর্কে তথ্য জানতে আগ্রহী।

মোহাম্মাদ ফারুক বলেন, গত বছর ৭০ হাজার তথ্য সম্পর্কে আবেদন পাওয়া গেছে এবং ১০৯৫টি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের অধিকাংশই নিষ্পত্তি হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

‘অনলাইনে তথ্য পেতে জনগণকে উৎসাহিত করুন’

আপডেট টাইম : ০৫:১২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০১৫