অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ব্লগার নীলাদ্রি হত্যা: আরো ২ জন গ্রেফতার

ঢাকা: ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয়ের হত্যার সঙ্গে জড়িত সন্দেহে কাওসার হোসেন খান (২৯) ও কামাল হোসেন সরদার (২৭) নামে দু’জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

এরা দুজনই ব্লগার আসিফ মহীউদ্দীনকে হত্যাচেষ্টা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি বলে মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (পূর্ব) মাহবুব আলম জানিয়েছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর মিরপুর ১০ নম্বর থেকে কাউছারকে এবং শ্যামপুরের ধোলাইপাড় থেকে কামালকে গ্রেফতার করা হয়।

গত ৭ অগাস্ট ঢাকার গোড়ানে নিজের বাসায় সন্ত্রাসীদের ধারাল অস্ত্রের আঘাতে নিহত হন ব্লগার নিলয়। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এর আগে সাদ আল নাহিন ও মাসুদ রানা নামে দু’জনকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানিয়েছে, এদের মধ্যে নাহিন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর ভাতিজা। ২০১৩ সালে উত্তরায় আসিফ মহীউদ্দীনের ওপর হামলার পর গ্রেফতার হয়েছিলো এবং এক বছরের বেশি সময় কারাবাসের পর জামিনে ছাড়া পায় নাহিন।

আসিফ মহীউদ্দীন হত্যাচেষ্টা মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক নিবারণ চন্দ্র বর্মন বলেন, “নাহিন আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য বলে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছিলো। তারা কয়েকজন ব্লগার আসিফ মহীউদ্দীনকে হত্যা করতে চেয়েছিলো বলে স্বীকার করে।

বৃহস্পতিবার গেফতার কাউছার ও কামালও আসিফ মহীউদ্দীনের ওপর হামলার পর গ্রেফতার হয়েছিলো বলে জানান উপকমিশনার মাহবুব।

ব্লগার নিলয় হত্যাকাণ্ডের পিছনেও নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সম্পৃক্ততা রয়েছে বলে দাবি করছে পুলিশ।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ব্লগার নীলাদ্রি হত্যা: আরো ২ জন গ্রেফতার

আপডেট টাইম : ০৩:১৫:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০১৫