পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

ঘরে বোনের ‘উত্ত্যক্তকারী’, ‘দেখে ফেলায়’ স্কুলছাত্র খুন

খুলনা : খুলনার ডুমুরিয়া উপজেলায় ভাণ্ডারপাড়া ইউনিয়নের উলাপাড়া গ্রামে বড় বোনের (২১) ‘উত্ত্যক্তকারীর ছুরিকাঘাতে’ ফয়সাল মল্লিক (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে।

সে উলাপাড়া মৌখালী মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

বৃহস্পতিবার রাত ১২টার এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আরো চারজন আহত হয়েছেন। পরে এলাকাবাসী আটক করে ওই যুবককে পুলিশের কাছে সোপর্দ করে। তার নাম মিজানুর রহমান (২৩)। ফয়সালের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মেয়েটি স্থানীয় কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়েন। কলেজে আসা-যাওয়ার পথে প্রায়ই ওই মেয়েকে মিজান উত্ত্যক্ত করত বলে পরিবারের অভিযোগ।

আহত ব্যক্তিরা হলেন ফয়সালের বাবা রশিদ মল্লিক (৪৫), মামা মোফাজ্জেল সরদার (২২), মহাসিন সরদার (২৫) ও চাচাতো ভাই ইমরান মল্লিক (২২)। তাঁদের ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ইমরান মল্লিক বলেন, স্কুলে আসা-যাওয়ার সময়, এমনকি বাড়িতে এসেও তাদের বোনকে প্রায়ই উত্ত্যক্ত করত মিজান। অনেকবার সতর্ক করা হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি। গতকাল রাতে দরজা খোলা রেখে পড়াশোনা করার সময় মিজানুর ঘরে ঢুকে লুকিয়ে ছিল। ওই সময় ফয়সাল তাকে দেখে চিৎকার দেয়। এর পর মিজান তাকে ছুরিকাঘাত করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় বাড়ির লোকজন মিজানকে আটক করে। কিন্তু এলোপাতাড়ি ছুরিকাঘাত করে সে পালিয়ে যায়। এতে চারজন আহত হন। পরে এলাকাবাসী এক কিলোমিটার ধাওয়া করে তাকে আটক করে।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মসিউর রহমান জানান, আটকের পর এলাকাবাসী মিজানকে থানায় সোপর্দ করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

ঘরে বোনের ‘উত্ত্যক্তকারী’, ‘দেখে ফেলায়’ স্কুলছাত্র খুন

আপডেট টাইম : ০৯:৫৪:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০১৫