পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

সরকারের পতন ছাড়া দেশে গণতন্ত্র ফিরবে না: খন্দকার মাহবুব

ঢাকা : সরকারের পতন হলেই দেশে সুষ্ঠু গণতন্ত্র ফিরবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে দিগন্ত টেলিভিশনের ৭ম বর্ষপূর্তিতে সম্প্রসারণ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদী সংহতি সম্মিলনে তিনি তিনি এ মন্তব্য করেন।

খন্দকার মাহবুব বলেন, দেশের সকল স্তরের মানুষকে সব ধরনের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে গণবিস্ফোরণের মাধ্যমে এই ফ্যাসিষ্ট-জালিম সরকারের পতন ঘটাতে পারলে দেশে সুষ্ঠু গণতন্ত্র ফিরে আসবে।

তিনি বলেন, দিগন্ত টিভি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে চায়। তাই বর্তমান সরকার দিগন্ত টেলিভিশনকে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে দেবে না বলেই তাদের সম্প্রচার বন্ধ করে দিয়েছে। সরকারের সঙ্গে ভালো আচারণ করে লাভ হবে না। কারণ কুকুরের সঙ্গে ভালো আচারণ করে কোনো কিছু পাওয়া যায় না। তাই যেমন কুকুর তেমন মুগুরের মতো আচারণ করতে হবে। তাহলেই সব অধিকার আদায় করা সম্ভব।

তিনি আরো বলেন, বিএনপিও যুদ্ধাপরাধীদের বিচার চায়। কিন্তু সেই বিচার হতে হবে অবশ্যই আন্তর্জাতিক মানের।

দিগন্ত টেলিভিশনের ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মাহবুবুল আলম গোরার সভাপতিত্বে প্রতিবাদ সংহতি সম্মিলনের আরো বক্তব্য রাখেন সাবেক বিচারপতি আব্দুল রউফ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন, কবি ফরহাদ মজহার, গণস্বাস্থ্য বোর্ডের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

সরকারের পতন ছাড়া দেশে গণতন্ত্র ফিরবে না: খন্দকার মাহবুব

আপডেট টাইম : ১০:৩৪:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০১৫