অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

দিনাজপুরে আগুনে পুড়িয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ

দিনাজপুর : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় আগুনে পুড়িয়ে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে।

তবে এলাকাবাসী হত্যা’র অভিযোগ তুললেও পুলিশ বলছে এটি একটি আত্মহত্যার ঘটনা। স্ত্রী অন্যের সঙ্গে মোবাইল ফোনে কথা বলাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রী’র মধ্যে বাক-বিতন্ডতায় অভিমানে ঘরের দরজা বন্ধ করে শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করেছে ওই গৃহবধূ। গৃহবধূর নাম মঞ্জিলা খাতুন (১৯)।

ঘটনাটি ঘটেছে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ৫ নং পুটিয়া ইউপি’র চড়ার হাট সারাইপাড়া এলাকায়।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। বৃহস্পতিবার রাতে বাইরে থেকে বাড়ি ফিরে স্বামী মঞ্জুরুল দেখে স্ত্রী অন্যের সঙ্গে মোবাইল ফোনে কথা বলছে। এ নিয়ে স্বামী মঞ্জুরুল তার স্ত্রী মঞ্জিলাকে গালাগাল দেয়। উভয়ের মধ্যে বাক-বিতন্ডা হয়। রাত আনুমানিক সাড়ে ১২টায় স্বামী প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হলে স্ত্রী মঞ্জিলা ঘরের দরজা বন্ধ করে শরীরে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এ সময় স্বামী মঞ্জুরুল ঘটনা টের পেয়ে ঘরের দরজা লাথি মেরে ভেঙ্গে ঘরে প্রবেশ করে মঞ্জিলাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসকরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে মৃত্যু হয় মঞ্জিলার।

মঞ্জিলার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় গুঞ্জন শুরু হয় তাকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে তার স্বামী।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

দিনাজপুরে আগুনে পুড়িয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ

আপডেট টাইম : ১০:৩৯:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০১৫