অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১ সেপ্টেম্বর থেকে শুধু এমআরপিতে ভারতীয় ভিসা

ঢাকা: ভারতীয় ভিসা আবেদনের ক্ষেত্রে ১ সেপ্টেম্বর, ২০১৫ থেকে বাতিল হচ্ছে হাতে লেখা পাসপোর্ট। মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ছাড়া কোনোভাবেই মিলবে না ভারতের ভিসা।

সম্প্রতি ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের ওয়েবসাইটে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক সাধারণ বিমানচলন সংগঠনের নীতিমালা অনুযায়ী আগামী ১ সেপ্টেম্বর, ২০১৫ সাল থেকে কোনো হাতে লেখা পাসপোর্ট ইন্ডিয়ান ভিসা আবেদনের জন্য গ্রহণযোগ্য হবে না। তাই সমগ্র বাংলাদেশ, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া পরিচালিত ‘ইন্ডিয়ান ভিসা আবেদন কেন্দ্রে’ শুধু মেশিন রিডেবল পাসপোর্ট গ্রহণ করা হবে।

এর আগে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) বেঁধে দেওয়া সময় অনুযায়ী, আগামী ২৪ নভেম্বরের পর থেকে বিদেশ যাওয়া-আসার ক্ষেত্রে হাতে লেখা পাসপোর্ট গ্রহণযোগ্য হবে না বলে জানানো হয়।

পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৪ নভেম্বরের পর সবাইকে বাধ্যতামূলকভাবে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ব্যবহার করতে হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকার ভারতীয় হাই কমিশনের একজন কর্মকর্তা বলেন, এমআরপিতে এক ক্লিকেই ভ্রমণকারীর সব তথ্য চলে আসে। কিন্তু হাতে লেখা পাসপোর্টে অনেকে তথ্য গোপন করে চলে যেতে পারেন। ভ্রমণ আরও স্বচ্ছ করতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বেশ কিছু দিন ধরে এমআরপিতে ভিসার কাজ চলছিলো। কেবল জরুরি কিছু ভিসার ক্ষেত্রে মাঝে-মধ্যে হাতে লেখা পাসপোর্ট গ্রহণ করা হতো। ১ সেপ্টেম্বরের পর থেকে এই সুযোগ একেবারেই থাকছে না।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১ সেপ্টেম্বর থেকে শুধু এমআরপিতে ভারতীয় ভিসা

আপডেট টাইম : ০৩:১৬:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০১৫