অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

‘লিবিয়ায় উদ্ধার হওয়া বাংলাদেশিদের ফিরিয়ে আনা হবে’

ডেস্ক : লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা জানিয়েছেন, লিবীয় উপকূলের কাছে কয়েকশ অভিবাসন প্রত্যাশীকে নিয়ে ডুবে যাওয়া দু’টি নৌকায় নিহতদের মধ্যে শিশুসহ সাতজন বাংলাদেশি রয়েছে।

আর জীবিত উদ্ধার হওয়া ৪৭ জন বাংলাদেশিকে দেশে ফেরত আনা হবে।

লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের শ্রম বিষয়ক কর্মকর্তা আশরাফুল ইসলাম জানিয়েছেন,লিবীয় উপকূলে ডুবে যাওয়া নৌকা দু’টিতে বিভিন্ন দেশের কয়েকশো অভিবাসন প্রত্যাশীর সঙ্গে শিশু এবং মহিলাসহ ৫৪জন বাংলাদেশি ছিল। এর মধ্যে ৪৭জন বাংলাদেশিকে জীবিত উদ্ধার করা হয়েছে।

তবে শিশুসহ নিহত সাতজন বাংলাদেশির মৃতদেহ দূতাবাসের কর্মকর্তাদের দেখতে দেয়া হয়নি।

কারণ মৃতদেহ দেখার জন্য এখনও কোন বিদেশী কূটনীতিককে সুযোগ দেয়া হচ্ছে না।

ঐ কর্মকর্তা আরও জানিয়েছেন, জীবিত উদ্ধার হওয়া বাংলাদেশিদের মধ্যে মহিলাদের বাংলাদেশ দূতাবাসের হেফাজতে নেয়া সম্ভব হয়েছে।

বাকিরা ত্রিপোলি কর্তৃপক্ষের ডিটেনশন সেন্টারে রয়েছে।

এখন এই বাংলাদেশিদের দেশের ফেরত আনতে আইওএম এর সহায়তা নেয়া হবে।

মি. ইসলাম জানাচ্ছেন, লিবিয়ার বর্তমান নিরাপত্তাহীন পরিস্থিতির কারণে এই বাংলাদেশিরা ইউরোপে অভিবাসী হওয়ার চেষ্টা করছিলেন।

তিনি বলেন, নিরাপদ ও উন্নত জীবনের আশায় লিবিয়ায় বসবাসরত বিদেশীরা আগে থেকেই ওই দেশ ছাড়ছিলেন, তবে পরিবারসহ বাংলাদেশিরা লিবিয়া ছাড়ার চেষ্টা করছেন এমনটা প্রথমবারের মতো ঘটেছে।

এদিকে জাতিসংঘ সম্প্রতি ইউরোপ যাবার পথে শত শত অভিবাসী প্রত্যাশীর মৃত্যুর ঘটনা এবং পরিস্থিতিকে সংকট হিসেবে উল্লেখ করেছে।

জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছেন, অভিবাসী প্রত্যাশীদের মৃত্যু ঠেকাতে ইউরোপের দেশগুলোকে সতর্কতার সঙ্গে যৌথভাবে একটা রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে।

তিনি অভিবাসী প্রত্যাশীদের জন্য নিরাপদ এবং আইনগত পথ বের করার জন্য সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহবান জানিয়েছেন।

গতকালই লিবীয় উপকূলে কয়েকশ অভিবাসী প্রত্যাশীকে নিয়ে নৌকা ডুবেছে। অস্টিয়ার পরিত্যক্ত এক লরিতে ৭১জন অভিবাসীর মৃতদেহ পাওয়া গেছে।

সূত্র : বিবিসি

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

‘লিবিয়ায় উদ্ধার হওয়া বাংলাদেশিদের ফিরিয়ে আনা হবে’

আপডেট টাইম : ০৩:৫১:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০১৫