পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সাভারে কলেজ ছাত্রকে অপহরণ করে মুক্তিপণ দাবি

সাভার : সাভারে বাড়ি থেকে ডেকে নিয়ে মনজুর আলী মুন্না(১৯) নামের এক কলেজ শিক্ষার্থীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার বিকেলে তাকে সাভারের আড়াপাড়া এলাকার জনৈক সামসুল হকের ভাড়া বাড়ি থেকে অপহরণ করা হয়।

অপহৃত মনজুর আলী মুন্না সাভার বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। সে নাটোর জেলার গুরুদাসপুরের চন্দপুর অবদা গ্রামের মান্নান আলীর ছেলে।

অপহৃত মুন্নার মা জাহান্নারা বেগম জানান, গতকাল বিকেলে তার ছেলেকে নামা বাজার এলাকায় দোকানে আটিষ্ট এর কাজ করার কথা বলে বাড়ি থেকে মোবাইল ফোনে নামা বাজার এলাকার সাভার লাইব্রেরীর সামনে ডেকে নেন দুর্বৃত্তরা। পরে তাকে অপহরণ করে। শুক্রবার বিকেলে মোবাইলে ফোন করে পরিবারের কাছে তিন লাখ টাকা দাবি করে। এসময় টাকা দিতে দেরি হলে বা পুলিশকে জানালে তাকে মেরে ফেলা হবে বলে হুমকি দেয় অপহরণ কারীরা।

এদিকে ছেলেকে অপহরণ করার পরে ওই শিক্ষার্থীর পরিবারের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। এঘটনায় গতকাল সাভার মডেল থানায় একটি অপহরণের সাধারণ অভিযোগ করা হয়েছে।

বিষয়টি নিশিচত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেছেন, অভিযোগ পেয়েছি অপহৃত ওই শিক্ষার্থীকে উদ্ধারে পুলিশের সর্বাত্মক চেষ্টা চলছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

সাভারে কলেজ ছাত্রকে অপহরণ করে মুক্তিপণ দাবি

আপডেট টাইম : ০৬:২৬:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০১৫