পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

চাঁদা না পেয়ে প্রবাসীর স্ত্রীর মুখে এসিড ছুড়লো সন্ত্রাসীরা

ঢাকা : দাবি করা পাঁচ লাখ টাকা চাঁদা না পেয়ে লন্ডন প্রবাসী রুহুল আমিনের স্ত্রী প্রিয় পাখির (৫৫) মুখমণ্ডলে এসিড ছুড়ে ঝলসে দিয়েছে সন্ত্রাসীরা।

শুক্রবার মধ্যরাতে রাজধানীর যাত্রাবাড়ীতে এ ঘটনা ঘটে।

শনিবার সকালে প্রিয় পাখিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয় বলে নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ (এসআই) মোজাম্মেল হক।

প্রিয় পাখির ছেলে আনোয়ার হোসেন বলেন, “আমরা লন্ডন থেকে ছয় মাস আগে বাংলাদেশে আসি। এরপর যাত্রাবাড়ীর মাতুইয়ালে বাসা ভাড়া নিয়ে বাস করছি। স্থানীয় সন্ত্রাসী হাবিব আমাদের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়। পুলিশ হাবিবকে এ ব্যাপারে সতর্ক করে দেয়।”

ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, “শুক্রবার দিবাগত রাত ১টার দিকে যাত্রাবাড়ীতে এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেয়ে আমরা বাসায় ফিরছিলাম। পথে দলবল নিয়ে হাবিব আমাদের গতিরোধ করে। এ সময় হাবিব তার দাবিকৃত চাঁদা দেয়ার জন্য বলে। কিন্তু আম্মু তার প্রস্তাবে অস্বীকৃতি জানালে তারা এসিড ছুড়ে মারে। এতে আম্মুর মুখম-ল ঝলসে যায়।”

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

চাঁদা না পেয়ে প্রবাসীর স্ত্রীর মুখে এসিড ছুড়লো সন্ত্রাসীরা

আপডেট টাইম : ০৪:৫৫:০৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০১৫