পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

গুম বন্ধে নাগরিক সমাজের দাবি উপেক্ষা করেছে সরকার

, ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন- বাংলাদেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থার অনুপস্থিতিতে রাষ্ট্রে মানুষের জানমালের নিরাপত্তা আজ কঠিন হুমকির সম্মুখীন। বিশেষ করে ভিন্নমতাবলম্বী রাজনীতিক নেতা-কর্মীরা বর্তমান অগণতান্ত্রিক-কর্তৃত্ত্ববাদী সরকারের আমলে ব্যাপকভাবে গুমের শিকার হয়েছেন।

বাংলাদেশে একটি অবাধ নির্বাচনের দাবিতে গড়ে ওঠা আন্দোলনকে দমন করতে যেয়ে এ সরকারের আমলে শুধু আমাদের দলের গুরুত্বপূর্ণ নেতা, সাবেক সংসদ সদস্য, পৌর মেয়র, অসংখ্য ছাত্র-যুবকর্মী গুম-অপহরণের শিকার হয়েছেন। দেশে গুম-অপহরণ বন্ধে নাগরিক সমাজের পক্ষ থেকে একটি স্বাধীন তদন্ত কমিশন প্রতিষ্ঠা ও সব নাগরিকের নিরাপত্তার দাবি সরকার উপেক্ষা করে চলেছে।

আগামীকাল ৩০ আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গণমাধ্যমে পাঠানো এ বিবৃতিতে এসব কথা বলেন। বিবৃতিতে স্বাক্ষর করেন দলটির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।

খালেদা জিয়া বলেন, জাতিসংঘ গুম বিরোধী যে আন্তর্জাতিক সনদ রচনা করেছে (ইন্টারন্যাশনাল কনভেনশন ফর প্রটেকশন অব অল পারসন্স অ্যাগেইনেষ্ট এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স) তাতে ৪৩টি দেশ সনদটি গ্রহণ করে এবং ৯৩টি দেশ অনুস্বাক্ষর করা সত্ত্বেও বাংলাদেশ গুম হতে সকলের সুরক্ষা সংক্রান্ত আন্তর্জাতিক এই সনদটি গ্রহণও করেনি, এমনকি অনুস্বাক্ষর না করায় দেশ এখন গুম-অপহরণের চারণভূমিতে পরিণত হয়েছে।

বাংলাদেশে বর্তমানে যে বিচারহীনতার সংস্কৃতি চলছে- আইনকানুন-প্রশাসন এখন আর জবাবদিহির মধ্যে না থাকায় গুমের শিকার মানুষজনের পরিবারবর্গ আজ ন্যায়বিচার থেকে বঞ্চিত।

আমরা জানি, গুম-আন্তর্জাতিক অপরাধ আইন, ২০০২ (রোম স্ট্যাটুট) এর অধীনেও অপরাধ। কোনো দেশে যদি এই রোম স্ট্যাটুটের অধীন অপরাধের বিচার না হয়, তাহলে রোমে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত তার বিচারের ব্যবস্থা করতে পারবেন।

গুম-অপহরণ বন্ধে জাতিসংঘের সনদটি অনুস্বাক্ষর করার জন্য খালেদা জিয়া সরকারের প্রতি জোর দাবী জানান।

নাৎসী জার্মানী, সেন্ট্রাল আমেরিকা ও লাতিন আমেরিকার দেশগুলোতে স্বৈরশাসকেরা এক সময় যেভাবে গুম ও গুপ্ত হত্যার হোতারূপে আবির্ভুত হতেন-তাদের অনুসারীদের মতো আচরণ না করার জন্য খালেদা জিয়অ সরকারের প্রতি আহবান জানান।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

গুম বন্ধে নাগরিক সমাজের দাবি উপেক্ষা করেছে সরকার

আপডেট টাইম : ০৬:৫৫:৫২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০১৫