অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

লিবিয়া উপকূলে নৌকাডুবি: ২৪ বাংলাদেশির মৃত্যু

ডেস্ক: ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত ২৪ জন বাংলাদেশির মৃত্যুর কথা নিশ্চিত করেছে দেশটিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স মোজাম্মেল হক।

ওই নৌকায় ৭৮ জন বাংলাদেশি ছিলেন উল্লেখ করে তিনি জানিয়েছেন, তাদের মধ্যে ৫৪ জনকে উদ্ধার করেছে লিবিয়া কোস্ট গার্ড। উদ্ধার হওয়া বাংলাদেশিদের সঙ্গে গতকাল বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা কথা বলে হতাহতের বিষয়ে নিশ্চিত হয়েছেন বলে জানান তিনি।

শুক্রবার সন্ধ্যায় ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় পাঁচ বাংলাদেশি নিহত হওয়ার তথ্য সরবরাহ করেছিল। রাতে চার্জ দ্যা অ্যাফেয়ার্স ছয়জনের লাশ পাওয়ার কথা জানিয়েছিলেন।

শনিবার তিনি বলেন, সেখানে ৪টি পরিবারের ২২ জন সদস্য ছিলেন। তাদের মধ্যে শিশুসহ ছয়জন নিহত হওয়ার বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া গেছে। গতকাল উদ্ধার হওয়া বাংলাদেশিদের সঙ্গে দূতাবাসের শ্রম কাউন্সিলরের নেতৃত্বে একটি টিম কথা বলেছে।

তাদের দেয়া তথ্য মতে, দুটি নৌকায় মোট ৭৮ জন বাংলাদেশি ছিলেন। সেখানে নারী-শিশুসহ চারটি পরিবার ছিল। ওই পরিবারভুক্ত ছয় সদস্য মারা যাওয়ার বিষয়টি পরিবারগুলোর বেঁচে যাওয়া সদস্যরা নিশ্চিত করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪

লিবিয়া উপকূলে নৌকাডুবি: ২৪ বাংলাদেশির মৃত্যু

আপডেট টাইম : ০৬:৫৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০১৫