পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাজবাড়ীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২, ওসিসহ আহত ৫

রাজবাড়ী : রাজবাড়ীর পাংশায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চরমপন্থী দুই ডাকাত সদস্য নিহত হয়েছে। নিহতরা হলো, জেলার পাংশা উপজেলার শান্তিখোলা গ্রামের জিয়ারত মন্ডলের ছেলে কামাল হোসেন (৪৭) এবং চৌবাড়ীয়া গ্রামের জলাল খা’র ছেলে ওমর খা (৩৫)। এ সময় পাংশা থানার ওসিসহ ৫ জন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ ২টি ওয়ান শ্যুটার গান, ১টি একনালা বন্দুক, ৫ রাউন্ড গুলি ও ৬ রাউন্ড গুলির খোশা উদ্ধার করেছে।

শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।

পুলিশ সুত্রে জানাগেছে, বৃহস্পতিবার বিকেলে জেলার গোয়ালন্দ থেকে প্রথমে ওমর খা’কে গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ শেষে লাঙ্গলবাদ এলাকা থেকে গ্রেফতার করা হয় কামাল হোসেনকে। পাংশা থানা পুলিশ এক সঙ্গে দু’জনকেই জিজ্ঞাসাবাদ করলে তারা তাদের হেফাজতে আগ্নেয়াস্ত্র থাকার কথা শিকার করে।

আজ শুক্রবার রাত ৩ টার দিকে গ্রেফতারকৃতদের নিয়ে পুলিশ সদস্যরা পাংশা উপজেলার পূর্বপাট্টা এলাকার জনৈক মোস্তফার মেহগনী বাগানে যান। এ সময় কামাল ও ওমরের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে। পুলিশও পাল্টা গুলি করে। এতে কামাল ও ওমর গুলি বিদ্ধ হয়ে গুরুতর আহত হয়।

তাদেরকে সে সময়ই উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করে।

কামালের বিরুদ্ধে পাংশা থানার সাবেক ওসি মিজানুর রহমান হত্যা ও ডাকাতিসহ ৬টি মামলা এবং ওমরের বিরুদ্ধে হত্যা ও ডাকাতিসহ ৪টি মামলা রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

রাজবাড়ীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২, ওসিসহ আহত ৫

আপডেট টাইম : ০৪:৪৩:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০১৫