পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

নতুন নির্বাচন দিতে ভয় কিসের : গয়েশ্বর

ঢাকা: বাংলাদেশের রাজনীতি ও গণতন্ত্রবিষয়ক মার্কিন গবেষণা প্রতিষ্ঠানের সাম্প্রতিক এক জনমত জরিপের বিষয়কে সামনে রেখে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘সরকারের যদি জনপ্রিয়তা বেড়েই থাকে, তাহলে একটি নতুন নির্বাচন দিতে তাদের ভয় কিসের? এ জরিপের ফলাফলে উজ্জীবিত হয়ে সরকার দেশ-বিদেশে সবার কাছে গ্রহণযোগ্য একটি নতুন নির্বাচন দিক।’

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আজ শুক্রবার সকাল সোয়া ১১টার দিকে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

বিএনপির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও তারেক রহমানের ৮ম কারামুক্তি দিবস উপলক্ষ্যে এ ক্যাম্পের আয়োজন করে ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

এ সময় ড্যাবের মহাসচিব অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, অর্থপেডিকস বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রফিক আল কাদেরী, শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এমএ কামাল হোসেন, সহযোগী অধ্যাপক ডা. সাইফুল ইসলাম সেলিম, ডা. গোলাম মোস্তফা ও বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আজ দেশে গণতন্ত্র ও বাক স্বাধীনতা নেই। গণমাধ্যমের স্বাধীনতা বলতে কিছু নেই। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চলছে। শিগগির গণতন্ত্র পুনরুদ্ধার হবে।’

তিনি চিকিৎসকদের উদ্দেশে বলেন, ‘দেশের চিকিৎসক সমাজের শতকরা ৮০ ভাগই শহীদ জিয়ার আদর্শের অনুসারী। তারা সরকারের রোষানলে পড়ে নির্যাতনের শিকার হচ্ছেন। বিনা কারণে অনেক চিকিৎসকের চাকরি হারাতে হচ্ছে।’

বিএনপির এই নেতা চিকিৎসকদের আরও বেশি করে মানুষের সেবা করার আহ্বান জানান।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

নতুন নির্বাচন দিতে ভয় কিসের : গয়েশ্বর

আপডেট টাইম : ০৮:৩৪:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০১৫