পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ওয়ার্ড ছাত্রলীগ সভাপতির নির্দেশেই শোক দিবসে চাঁদা দাবি!

ঢাকা: শোক দিবসে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়া রাকিব ও ইব্রাহিম রিমান্ডে অপরাধ স্বীকার করেছেন বলে দাবি করেছে রামপুরা থানা পুলিশ। তবে খিলগাঁও থানার তিন নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আবু তাহেরের নির্দেশে তাঁরা ওই চাঁদা দাবি করেছেন বলে পুলিশকে জানান।

এক দিনের রিমান্ড শেষে দুজনকে আজ শুক্রবার আদালতে হাজির করে দেওয়া প্রতিবেদনে মামলার তদন্ত কর্মকর্তা রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মো. মাজহারুল আমিন এসব কথা উল্লেখ করেছেন।

প্রতিবেদনে বলা হয়, আসামি মো. রাকিব হোসেন ও ইব্রাহিম ভূঁইয়া ওরফে নীরব জাতীয় শোক দিবস উপলক্ষে গত ১৩ আগস্ট খিলগাঁও থানার তিন নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আবু তাহেরের নির্দেশে ফখরুদ্দিন বিরিয়ানি অ্যান্ড রেস্টুরেন্ট রামপুরা বনশ্রী শাখায় গিয়ে চাঁদা দাবি করার কথা স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদে তাঁরা আরও বলেছেন, চাঁদা না দিলে ব্যবসা করতে দেবে না বলে তাঁরা হুমকিও দিয়েছিলেন।

প্রতিবেদনে আরও বলা হয়, ওই ব্যবসা প্রতিষ্ঠানের সিসিটিভির ফুটেজেও ওই দুই আসামির জড়িত থাকার প্রমাণ রয়েছে। ওই ফুটেজ দেখেই তাঁদের শনাক্ত করা হয়েছে।

এদিকে মামলার বিবরণী থেকে জানা যায়, ১৩ আগস্ট ফখরুদ্দীন বিরিয়ানি অ্যান্ড রেস্টুরেন্ট রামপুরা বনশ্রী শাখায় ওই চাঁদা দাবি করা হয়। পরে ১৯ আগস্ট প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মো. আইয়ুব আলী রামপুরা থানায় রাকিব ও ইব্রাহিমের নাম উল্লেখ করে মামলা করেন। এর পরই তাঁদের গ্রেপ্তার করে পুলিশ।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ওয়ার্ড ছাত্রলীগ সভাপতির নির্দেশেই শোক দিবসে চাঁদা দাবি!

আপডেট টাইম : ০৩:৫৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০১৫