পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

বগুড়ায় নৌকা ডুবে শিশুর মৃত্যু: যুবক নিখোঁজ

বগুড়া: বগুড়ায় করতোয়া নদীতে নৌকা ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। একই ঘটনায় এক যুবক নিখোঁজ রয়েছে।

আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে শিবগঞ্জ উপজেলায় করতোয়া নদীর রাঙ্গামাটিয়া ঘাটে নৌকা ডুবির ঘটনা ঘটে।

নৌকার যাত্রীরা অর্জুনপুর গ্রামে বরকত আলীর বাড়িতে তার স্ত্রী রাহেলা বেওয়ার কুলখানী অনুষ্ঠানে যাচ্ছিল বলে স্থানীয় সূত্রে জানাগেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে ১৫-১৬ জন নারী, পুরুষ ও শিশু করতোয়া নদী পার হয়ে অর্জুনপুর গ্রামে যাওয়ার উদ্দেশ্যে রাঙ্গামাটিয়া ঘাটে নৌকায় ওঠে। নৌকাটি মাঝ নদীতে হঠাৎ ডুবে গেলে স্থানীয় লোকজন উদ্ধার কাজ শুরু করে। স্থানীয় লোকজনের সহযোগিতায় নৌকা যাত্রীদের বেশ কয়েক জনকে উদ্ধার করা সম্ভব হলেও ২ জন নিখোঁজ হয়।

বেলা তিনটার দিকে স্থানীয় লোকজন সালমান বাবু (১৮মাস) নামের এক শিশুর লাশ উদ্ধার করে। এছাড়া বগুড়া শহরের সুলতানগঞ্জপাড়ার আবুল কালামের ছেলে হৃদয় (১৯) নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারের জন্য স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিহত সালমান বাবু নোয়াখালী জেলা সদরের খেজুরতলা এলাকার মাসুদ রানার ছেলে। মাসুদ রানার নানী শ্বাশুড়ীর কুলখানী অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য তাদের আত্মীয় স্বজন একত্রিত হয়ে নদী পারাপারের সময় নৌকা ডুবির ঘটনা ঘটে।

শিবগঞ্জ থানার ওসি আহসান হাবিব নৌকা ডুবির ঘটনা নিশ্চিত করে জানান, স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

বগুড়ায় নৌকা ডুবে শিশুর মৃত্যু: যুবক নিখোঁজ

আপডেট টাইম : ০৪:০০:২০ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০১৫