অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

লতিফ সিদ্দিকীর সংসদ সদস্যপদ বাতিল হয়নি: সুরঞ্জিত

ঢাকা: সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর পদত্যাগে সংসদ সদস্যপদ বাতিল হয়নি বলে মনে করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

তিনি বলেন, আবদুল লতিফ সিদ্দিকীর সংসদ সদস্যপদ বাতিল হয়নি। কারণ সংবিধান অনুযায়ী দুটি কারণে যেকোনো সংসদ সদস্যের সদস্যপদ বাতিল হয়। যার কোনোটিই লতিফ সিদ্দিকীর ক্ষেত্রে ঘটেনি।

সংসদ সদস্যপদ বাতিল হওয়ার জন্য যে দুটি কারণ থাকে তার একটি হলো দলের বিরুদ্ধে সংসদে ভোট দেওয়া। অপরটি হলো যে দল থেকে ওই সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সেই দল থেকে পদত্যাগ করলে। কিন্তু তিনি কোনোটিই করেননি। তাই বুঝতে হবে, তার সদস্যপদ আছে। আর মনে রাখতে হবে দল সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়। কিন্তু নির্বাচিত করে সংসদীয় এলাকার জনগণ। তাই দল থেকে বহিষ্কার করা হলেও তিনি স্বতন্ত্র সদস্য হিসেবে সংসদে সংসদীয় এলাকার জনগণের প্রতিনিধিত্ব করতে পারবেন।

শুক্রবার দুপুরে রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আইন বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, লতিফ সিদ্দিকীর বিষয়টি যেভাবে সমাপ্ত হয়েছে তা মোটেই সাংবিধানিক ও গণতান্ত্রিক উপায়ে হয়নি। স্পিকার বিষয়টির সমাধানের জন্য নির্বাচন কমিশনে পাঠালেন। কিন্তু কমিশন তা আবার সংসদে পাঠালো। এই অধিকার সংবিধান তাকে দেয়নি।

এর আগে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত ও মন্ত্রিত্ব হারানো আবদুল লতিফ সিদ্দিকীর সংসদ সদস্যপদ থেকে করা পদত্যাগপত্র গৃহীত হয়েছে। বৃহস্পতিবার প্রশ্নোত্তর পর্ব শেষে স্পিকার শিরীন শারমিন চৌধুরী আবদুল লতিফ সিদ্দিকীর আসন শূন্য করার বিষয়টি ঘোষণা করেন।

গত মঙ্গলবার লতিফ সিদ্দিকী সংসদে উপস্থিত হয়ে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। এখন নিয়ম অনুযায়ী ওই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

লতিফ সিদ্দিকীর সংসদ সদস্যপদ বাতিল হয়নি: সুরঞ্জিত

আপডেট টাইম : ০৪:০৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০১৫