অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

শাহজালালে ১৬ কেজি স্বর্ণসহ আটক ১

ঢাকা: রাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি টয়লেট থেকে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা ১৬ কেজি সোনা উদ্ধার করেছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা পুলিশ।

শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক মঈনুল খান জানান, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের ইমিগ্রেশন জোনের একটি টয়লেট থেকে এসব সোনা উদ্ধার করা হয়েছে। টয়লেটের মধ্যে টিস্যু পেপারে মোড়ানো অবস্থায় ১৬ কেজি ওজনের সোনার বার ও গহনা পাওয়া গেছ।

নাম প্রকাশে অনীহা জানিয়ে এক কর্মকর্তা বলেন, উদ্ধারকৃত সোনার মধ্যে ১২টি বার ও বেশ কয়েকটি চেইন রয়েছে। প্রতিটি বারের ওজন এক কেজি এবং চেইনগুলোর ওজন চার কেজি।

এসব সোনার বাজারমূল্য আট কোটি টাকার মতো বলে জানান মঈনুল খান।

এ ঘটনায় জড়িত সন্দেহে বিমানবন্দর থেকে একজনকে আটক করা হয়েছে বলে জানালেও তার নাম-পরিচয় প্রকাশ করেননি শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

শাহজালালে ১৬ কেজি স্বর্ণসহ আটক ১

আপডেট টাইম : ০২:৩৫:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০১৫