পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

‘সরকারের জনপ্রিয়তা বেড়েছে,নির্বাচনের প্রশ্নই ওঠে না’

ঢাকা : প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) জরিপে এসেছে বর্তমান সরকারের জনপ্রিয়তা বেড়েছে। তাই এখন নির্বাচন দিয়ে সরকারের জনপ্রিয়তা যাচাইয়ের প্রশ্নই ওঠে না।একই সঙ্গে তিনি জানান, এ জরিপের ফলাফলের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে সরকার কোনো সিদ্ধান্ত নেবে না।

শনিবার সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি মিলনায়তনে অনুষ্ঠিত বিবিসি বাংলাদেশ সংলাপে এসব কথা বলেন এইচ টি ইমাম।অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে আরো ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের অধ্যাপক সলিমুল্লাহ খান এবং বাংলাদেশ অ্যালায়েন্স ফর উইমেন লিডারশিপের নির্বাহী পরিচালক নাসিম ফিরেেদৗস।

অনুষ্ঠানে হাসিনা আক্তার নামের এক দর্শকের প্রশ্ন ছিল- আন্তর্জাতিক একটি প্রতিষ্ঠানের সাম্প্রতিক এক জরিপে সরকারের জনপ্রিয়তা বেড়েছে বলে যে ফলাফল পাওয়া গেছে, সেই ফলাফল কি একটি মধ্যবর্তী জাতীয় নির্বাচনের সম্ভাবনাকে উজ্জ্বল করে তুলছে?

উত্তরে সলিমুল্লাহ খান বলেন, “সরকার যদি সংকট মনে করে তাহলে নির্বাচন দিতে পারে। কিন্তু জরিপের ফলের ওপর ভিত্তি করে নির্বাচন দিয়ে জনপ্রিয়তা যাচাই করা পরিপক্ব চিন্তা মনে করি না।” তবে আইআরআই নামের সংগঠনটি কোন পদ্ধতিতে জরিপ করেছে তাও পরিষ্কার করা দরকার বলে মন্তব্য করেন তিনি।

নাসিম ফিরেেদৗস বলেন, “সরকার এখন মধ্যবর্তী নির্বাচন দিলে তাতে দুই পক্ষকেই থাকতে হবে। এখন নির্বাচন দিলে বিএনপি যে তাতে অংশ নেবে তা নিশ্চিত নয়। কারণ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেয়াসহ বেশ কিছু শর্ত আছে দলটির।”

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

‘সরকারের জনপ্রিয়তা বেড়েছে,নির্বাচনের প্রশ্নই ওঠে না’

আপডেট টাইম : ০২:৩৮:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০১৫