অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

‘শাহাদাত ভাইয়া আমার পেটে লাথি দিয়ে বলেন তুই সুজিতে হলুদ-মরিচ দিছিস?’

ঢাকা: ১১ বছর বয়সী গৃহপরিচারিকার উপর নির্যাতনের অভিযোগে এখন ফেরারী আসামি জাতীয় দলের পেসার শাহাদাত হোসেন রাজিব। স্ত্রী-কন্যা নিয়ে পলাতক তিনি। অন্যদিকে, ঢাকা মেডিকেলে বসে শাহাদাতের নির্যাতনের বর্ণনা দিলেন নির্যাতিতা হ্যাপি।

হ্যাপি জানায়, শাহাদাতের বাচ্চার জন্য রান্না করা সুজিতে হলুদ-মরিচ দেয়ার অপরাধে তার পেটে লাথি মারেন শাহাদাত।

নির্যাতন প্রসঙ্গে হ্যাপি বলেন, ‘একটা দুইটা কাজে ভুল হলে হ্যাঙ্গার ও লাঠি দিয়ে পেটাতো শাহাদাত ভাইয়া ও তার স্ত্রী নিত্য আপু। পরশুদিন বাচ্চার সুজি গরম করার পর ফ্রিজে রেখে দিলে হলুদ হলুদ দেখায়। সেটা দেখে শাহাদাত ভাইয়া আমার পেটে লাথি দিয়ে বলে তুই সুজিতে হলুদ-মরিচ দিছিস? মারের ভয়ে আমি বলি দিছি। এরপর আমাকে আরো মারধর করে। নিত্য আপু বলতে থাকে বেত নিয়ে আসবা। বেত দিয়ে পেটাতে হবে। এরপর আমি বাসা থেকে পালাই। গত দুই দিন যাবত একজন ছুটা বুয়া রেখেছে। সেই বুয়া ঘরে ঢোকার সময় দরজা খোলা পেয়ে আমি পালায়ে আসি।’

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) সমন্বয়কারী ডা. বিলকিস বেগম হ্যাপির শারীরিক অবস্থা প্রসঙ্গে বলেন, ‘হ্যাপির পিঠে, হাতে ও বাম পায়ে ফ্র্যাকচার আছে। মাথায় ও চোখে আঘাত আছে। তাকে সব বিষয়ে ডাক্তার দেখানো হয়েছে। চিকিৎসা চলছে।’

এ ঘটনায় শাহাদাতের বিরুদ্ধে মিরপুর থানায় একটি মামলা করা হয়েছে। ঘটনার পর থেকে শাহাদাত ও তার স্ত্রী পলাতক রয়েছেন। তার বাসায় ঝুলছে তালা।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪

‘শাহাদাত ভাইয়া আমার পেটে লাথি দিয়ে বলেন তুই সুজিতে হলুদ-মরিচ দিছিস?’

আপডেট টাইম : ০৬:১৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০১৫