অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

সুনির্দিষ্ট তথ্য ছাড়া পশুবাহী ট্রাক থামানো যাবে না: আইজিপি

ঢাকা: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক পশুবাহী ট্রাক থামানোর ব্যাপারে নির্দেশনা দিয়ে বলেন, সুনির্দিষ্ট কোনো তথ্য ছাড়া পশুবাহী ট্রাক থামানো যাবে না। ট্রাকের কাগজপত্র পরীক্ষার অজুহাতেও কোনো পশুবাহী ট্রাক যাতে থামানো না হয়।

সোমবার পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে ঈদের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনার বিষয়ে পুলিশের প্রস্তুতি সম্পর্কে জানানো হয়।

আইজিপি বলেন, পুলিশের সব রেঞ্জের ডিআইজি, মহানগর পুলিশের কমিশনারসহ বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে। সেখানে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশুবাহী ট্রাকে কোনো ধরনের কোনো মহলের চাঁদাবাজি সহ্য করা হবে না বলেও সতর্ক করেন।

একেএম শহীদুল হক বলেন, পশুর হাটগুলোতে জাল টাকা ও অজ্ঞান পার্টির সদস্যদের ধরতে পুলিশ তৎপর থাকবে। যানবাহন চলাচল যাতে ব্যাহত না হয়, এমন জায়গায় পশুর হাট না বসাতে ইতিমধ্যেই ঢাকার দুই মেয়র রাজি হয়েছেন।

আইজিপি বলেন, গত ঈদে পুলিশ অনেক চেষ্টা করেও উত্তরবঙ্গ মহাসড়কের চন্দ্রা থেকে টাঙ্গাইল পর্যন্ত যানজট নিয়ন্ত্রণ করতে পারেনি। পুলিশ অনেক চেষ্টা করেছে, কিন্তু শেষ পর্যন্ত লোকজনকে স্বস্তি দিতে পারেনি। তা পুলিশের সাধ্যের বাইরে ছিল।

সংবাদ সম্মেলনে একেএম শহীদুল হক বলেন, দেশব্যাপী নিবন্ধনহীন মোটরসাইকেলের বিরুদ্ধে চলমান অভিযানে এখন পর্যন্ত মোট ৩৭ হাজার ৭৫১টি মোটরসাইকেল আটক করে পুলিশ। এর মধ্যে বিআরটিএতে নিবন্ধনের জন্য টাকা জমা দিয়ে ১১ হাজার মালিক মোটরসাইকেল নিয়ে গেছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪

সুনির্দিষ্ট তথ্য ছাড়া পশুবাহী ট্রাক থামানো যাবে না: আইজিপি

আপডেট টাইম : ০৬:২৬:১২ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০১৫