অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

নতুন স্কেলে বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষকরাও

ঢাকা: এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরাও নতুন স্কেলে ১ জুলাই থেকেই মূল বেতন পাবেন। তবে কীভাবে তাদের বেতন-ভাতা দেওয়া হবে তা পর্যালোচনা করে নির্ধারণ করা হবে।

সচিবালয়ে সোমবার মন্ত্রিসভা বৈঠকে ‘বেতন ও চাকরি কমিশন, ২০১৩’ ও ‘সশস্ত্র বাহিনী বেতন কমিটি, ২০১৩’ এবং এ সংক্রান্ত সচিব কমিটির সুপারিশের আলোকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন স্কেল ও ভাতাদি নির্ধারণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।

সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা এ কথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এমপিওভুক্ত শিক্ষকদের ক্ষেত্রে কীভাবে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে তা পর্যালোচনা ও পরীক্ষা-নিরীক্ষা করবে অর্থ বিভাগ। এ বিষয়ে বিস্তারিত জানিয়ে একটি পরিপত্রও জারি করবে অর্থ বিভাগ।’

‘তারাও গত ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামোর মূল বেতন পাবেন। তবে পর্যালোচনা করতে কিছুদিন সময় লাগতে পারে’ বলেন তিনি।

’গ্রেড অনুযায়ী নতুন বেতন কাঠামো দেখতে ক্লিক করুন’

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪

নতুন স্কেলে বেতন পাবেন এমপিওভুক্ত শিক্ষকরাও

আপডেট টাইম : ০২:২৩:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০১৫