অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মাছ চুরি দেখে ফেলায় শিশুকে নির্যাতন

টাঙ্গাইল: জেলার মির্জাপুর উপজেলায় গোড়াই ইউনিয়নের হাটুভাঙা গ্রামের এক পুকুর থেকে মাছ চুরি করার সময় দেখে ফেলায় রাসেল (১১) নামে এক শিশুর শরীরে ব্লেড দিয়ে কেটে গুরুতর জখম করেছেন স্থানীয় এক যুবক।

আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।

শিশু রাসেলকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে রংপুরের গঙ্গাচড়া উপজেলার মৌভাষা গ্রামের লাভলু মিয়া ছেলে। সে বাবার সঙ্গে গোড়াই হাটুভাঙা এলাকায় ভাড়া বাসায় বসবাস করে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, সকাল ১০টার দিকে হাটুভাঙা এলাকার আব্দুল কাদেরের পুকুরে এক যুবককে বড়শি দিয়ে মাছ ধরতে দেখে ফেলে শিশু রাসেল। বিষয়টি টের পেয়ে ওই ব্যক্তি রাসেলকে টেনে-হিঁচড়ে পাশের জঙ্গলে নিয়ে ব্লেড দিয়ে রাসেলের শরীরে বিভিন্ন অংশে কেটে জখম করেন। পরে তার বুকের ওপর পা দিয়ে চেপে ধরে মারধর করেন। এতে অচেতন হয়ে গেলে তাকে মৃত ভেবে ফেলে রেখে যান যুবকটি।

বেলা সাড়ে ১১টার দিকে এলাকাবাসী রাসেলকে অচেতন অবস্থায় জঙ্গলে পড়ে থাকতে দেখে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন।

কুমুদিনী হাসপাতালের চিকিৎসক নিনাদ জানান, শিশু রাসেলের শরীরের নানা জায়গায় ব্লেড দিয়ে কাটার চিহ্ন রয়েছে। এজন্য ইসিজি ও এক্সে করা হয়েছে। রিপোর্ট পেলে প্রকৃত অবস্থা জানা যাবে।

মির্জাপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রাসেলকে নির্যাতনকারী যুবককে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

মাছ চুরি দেখে ফেলায় শিশুকে নির্যাতন

আপডেট টাইম : ০৫:৩৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০১৫