অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

গাজীপুরে বজ্রপাতে ২৫ শিক্ষার্থী আহত

গাজীপুর : শ্রীপুরে বজ্রপাতে প্রায় ২৫জন শিক্ষার্থী আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর ১১জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মঙ্গলবার দুপুরে উপজেলার বলদীঘাট জে এম উচ্চ বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুর থেকে এলাকায় মুষলধারে বৃষ্টিপাত হচ্ছিল। জ্এেম উচ্চ বিদ্যালয়ের মধ্যাহ্ন বিরতির সময় শিক্ষার্থীরা বারান্দায় দাঁড়িয়ে থাকাবস্থায় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত ঘটে। এতে প্রায় ২৫জন শিক্ষার্থী আহত হন। পরে বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা ঘটনাস্থল থেকে শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে ইসা, রুবাইয়া, ইফফাব নাসরিন, তাসলিমাসহ বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে শিক্ষকরা জানিয়েছেন।

তবে শ্রীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাদিয়া আফরিন জানান, ভর্তিকৃত ১১জন শিক্ষার্থী বজ্রপাতে আতঙ্কগ্রস্থ হয়ে পড়েন এবং তারা বর্তমানে আশঙ্কামুক্ত ।

অপরদিকে বজ্রপাতে শিক্ষার্থী আহত হওয়ার খবরে স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন প্রশাসনের কর্মকর্তারা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজ খবর নেন। তিনি শিক্ষার্থীদের সুচিকিৎসার ব্যাপারে চিকিৎসকদের সাথে কথা বলেন এবং প্রশাসনের পক্ষ থেকে সহায়তার ঘোষণা দেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

গাজীপুরে বজ্রপাতে ২৫ শিক্ষার্থী আহত

আপডেট টাইম : ০৬:১৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০১৫