অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

সুষ্ঠু নির্বাচন হলে ৭২ ভাগ ভোট পাবে বিএনপি: এমাজউদ্দীন আহমেদ

ঢাকা: দেশে এই মুহূর্তে যদি অবাধ ও সুষ্ঠ‍ু নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে শতকরা ৭২ ভাগ ভোট পাবে বিএনপি বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড.এমাজউদ্দীন আহমেদ।

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী দল আয়োজিত তারেক রহমানের ৮ম কারামুক্তি দিবস ও তেল গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এক কর্মজীবী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

বর্তমান সরকারের সকল ক্ষেত্রে দুর্নীতি বাসা বেধেছে দাবি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই ভিসি বলেন,পাবলিক ব্যাংক থেকে শুরু করে বর্তমান সরকারের এমন কোন ক্ষেত্র নেই যেখানে দুর্নীতি বাসা বাঁধেনি।

সরকারের মন্ত্রীরা বড় বড় কথা বলছেন কাজের বেলায় তলাবিহীন জুড়ি এমন মন্তব্য করে বিএনপিপন্থী এই বুদ্ধিজীবী বলেন, একদিকে মন্ত্রীরা বলছেন আমরা গণতন্ত্রের চেয়ে অর্থনৈতিক দিকে গুরুত্ব দিয়েছি দেশের অর্থনৈতিক অবস্থা আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে একজন অর্থনীতিবিধকে প্রশ্ন করলে তিনিই ভাল উত্তর দিতে পারবেন।

তেল গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধি প্রশঙ্গে প্রবীণ এই রাষ্ট্রবিজ্ঞানী বলেন, যখন বিশ্ব বাজারে এগুলোর দাম কমছে ঠিক সেই মুহূর্তে অযোক্তিকভাবে বাংলাদেশে নাম বৃদ্ধি করা হয়েছে যা কখনও মেনে নেয়া যায় না। এমন ঘটনা যদি ইংল্যান্ডে ঘটত তাহলে পরের দিনই সেই সরকার ক্ষমতায় থাকতে পারতো না।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাংলাদেশে অপ্রতিদ্বন্দ্বী নেত্রী দাবি করে তিনি বলেন,তার বিকল্প নেত্রী বাংলাদেশে নেই তার প্রমাণ যত প্রতিকূলতার মধ্যেই দেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তিনি জয় লাভ করেছেন।

তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক স্থীতিশীলতা সমাজে প্রতিষ্ঠিত না হবে ততদিন অর্থনৈতিক কোন কাজ আসবে না।

তিনি আরো বলেন, যারা ক্ষমতাকে অপব্যবহার করছে তাদের বিরুদ্ধে আন্দোলন বলতে আমি বুঝি তাদেরকে বার বার চাপ দিতে সত্য বাক্য উচ্চারণ করতে হবে তার জন্য গাড়ি পোড়ানোর দরকার নেই।

আয়োজক সংগঠনের সভাপতি হাজী মোহাম্মাদ লিটনের সভাপতিত্বে কর্মজীবী সমাবেশে আরো বক্তব্য রাখেন,বিএনপির ভাইস-চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এ্যাড.আহমেদ আজম খাঁন, জাতীয়তাবাদী প্রত্যাগত প্রবাসী দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস এম সোহরাব হোসেন প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪

সুষ্ঠু নির্বাচন হলে ৭২ ভাগ ভোট পাবে বিএনপি: এমাজউদ্দীন আহমেদ

আপডেট টাইম : ০৬:৩৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০১৫