অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

‘দেশে হিন্দু সম্প্রদায় নিরাপদে নেই’

চট্টগ্রাম : হিন্দু সম্প্রদায়ের মানুষকে দেশত্যাগ না করার অনুরোধ জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।

তিনি বলেন, আগে ছিল হিন্দুরা ১০ শতাংশ। এখন শুনি ছয় শতাংশ। বাকি সব দেশ ছেড়ে চলে যাচ্ছে। তাঁরা শান্তিতে নেই, নিরাপদে নেই। তাঁদের কথা দিচ্ছি, যাবেন না, অপেক্ষা করেন। জাতীয় পার্টি ক্ষমতায় আসছে।

বৃহস্পতিবার চট্টগ্রামের একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন এইচ এম এরশাদ।

সাবেক এ রাষ্ট্রপতি বলেন, ‘কথা বলার অধিকার, লেখার অধিকার, বাঁচার অধিকার আমাদের নেই। সরকারের মন্ত্রীরা জমি দখল করছে বলেও অভিযোগ করেছেন তিনি।

সাংবাদিকদের দেখিয়ে এরশাদ বলেন, ‘জিজ্ঞাসা করুন এদের। খবর তো অনেক লেখল। খবর অনেক রেকর্ড করল। লিখতে পারবে না। কণ্ঠরুদ্ধ, কলমরুদ্ধ, বাকরুদ্ধ। আমরা এদের মুক্তি দিব। নতুন জীবন দিব। লিখতে দিব। পড়তে দিব। কথা বলতে দিব। জীবনের নিরাপত্তা দিব।

জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন বাবলু বলেন, ‘খালেদা জিয়া ও শেখ হাসিনা পরীক্ষায় ব্যর্থ হয়েছেন। মানুষের জীবনের নিরাপত্তা বিধান করতে পারেননি। একবার বিএনপি সন্ত্রাস। আর এখন চলছে আওয়ামী সন্ত্রাস। আর এক পক্ষ যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। গত ৩২ বছরে একমাত্র যিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি বাংলাদেশের সফল রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ।

সভায় পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বক্তৃতা করেন। সম্মেলনে জাতীয় পার্টি চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি পদে মেহজাবীন মোর্শেদ ও সাধারণ সম্পাদক পদে এয়াকুব হোসেনের নাম ঘোষণা করেন এরশাদ।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

‘দেশে হিন্দু সম্প্রদায় নিরাপদে নেই’

আপডেট টাইম : ০৫:০৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০১৫