পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

কুষ্টিয়ায় ইনুকে প্রতিহতের ঘোষণা আওয়ামী লীগ নেতাদের

কুষ্টিয়া : এবার জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে প্রতিহতের ঘোষণা দিয়েছে ভেড়ামারা-মিরপুর উপজেলা ও কুষ্টিয়া শহর আওামী লীগের নেতারা। ইনুকে অবাঞ্ছিত করতে কুষ্টিয়া অচল করে দেয়ার ঘোষণাও দেন তারা।

বুধবার বিকেলে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় প্রতিবাদ সভায় আওয়ামী লীগ নেতারা এসব আক্রমনাত্মক বক্তব্য দেন।

ভোড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ শামিমুল ইসলাম ছানা, মিরপুর উপজেলা সাধারণ সম্পাদক কামারুল আরেফিন, কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ শরিফুজ্জামান নবাব প্রমুখ। সমাবেশে দুই উপজেলার সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত সোমবার রাত আটটার দিকে কুষ্টিয়ার ভেড়ামারার মোকারিমপুর ইউনিয়নের ইসলামপুর রেলগেট বাজারে অবস্থিত স্থানীয় যুবলীগ অফিসে যুবলীগ থেকে সদ্য জাসদে যোগ দেয়া হাসানের নেতৃত্বে কয়েকজন হঠাৎ করে হামলা চালায়। এসময় তারা অফিসের সামনে রাখা চেয়ার ও টেবিল ভাংচুর করে। ওই ঘটনায় যুবলীগ ও ছাত্রলীগের স্থানীয় কার্যালয় ভাংচুর করার অভিযোগে জাসদের ২৫ নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় মামলা করা হয়।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম বলেন, ঘটনাস্থলে উপস্থিত হয়ে শুনেছি রাতে কয়েকজন যুবক হঠাৎ করে পার্টি অফিসের সামনে আসে। তারা অফিসের সামনে রাখা কয়েকটা চেয়ার ভাংচুর করে। তাজুল ইসলাম আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি তছনছ করার যে দাবী করা হচ্ছে এটি মিথ্যা। এধরনের কোন ঘটনা ঘটেনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

কুষ্টিয়ায় ইনুকে প্রতিহতের ঘোষণা আওয়ামী লীগ নেতাদের

আপডেট টাইম : ০৫:৩৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০১৫